পুবের কলম,ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টে ৬৫০ বিচারপতি রয়েছেন, তাঁদের মধ্যে কত জন দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের? দেশের ৭৩ শতাংশ মানুষ পিছিয়ে পড়া জনজাতির অন্তর্ভুক্ত। তাঁদের জন্য কি করেছে কেন্দ্র সরকার? সোমবার উত্তরপ্রদেশের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাহুলের। লোকসভা ভোটের আগে চলছে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা।
মণিপুর থেকে শুরু হয়ে বিভিন্ন রাজ্য পরিক্রমা করে এই যাত্রা শেষ হবে মহারাষ্ট্রের মুম্বইতে। সোমবার উত্তরপ্রদেশে প্রবেশ করেছে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা।আরও পড়ুন:
এদিনের জনসভা থেকে রাহুল বলেন, ওরা দলিত, আদিবাসী,অনগ্রসর জাতিদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করবে ঠিকই। কিন্তু ওঁদের জন্য কাজের কাজ কিছুই করবে না। 'আপনি সম্প্রতি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন দেখেছেন।
আপনি কি সেখানে কোন কৃষক, শ্রমিক বা বেকারকে দেখেছেন? দেশটি ৯০ জন আইএএস অফিসার দ্বারা পরিচালিত হয়। তাঁদের (আমলা) মধ্যে কতজন ওবিসি, দলিত এবং অনগ্রসর শ্রেণি আছে তা আমাকে বলুন। সমাজের পিছিয়ে পড়া মানুষদের হাতে দেশের শাসনভার থাকুক তা বিজেপি চাই না।'ওবিসি, দলিত এবং অনগ্রসর শ্রেণি, যারা দেশের জনসংখ্যার মোট ৭৩ শতাংশ। অথচ কর্পোরেট বিশ্ব, শিল্প, মিডিয়া, ব্যবসায়িক ফোরাম বা উচ্চ মাধ্যমগুলির উপর এঁদের আধিপত্য খুব কম।
আরও পড়ুন: