পুবের কলম, ওয়েব ডেস্কঃ রবিবার থেকে হায়দ্রাবাদ আর অন্ধ্রপ্রদেশের রাজধানী নয়। এতদিন পর্যন্ত হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গনা দুটি রাজ্যের রাজধানী ছিল।
আরও পড়ুন:
২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের দশটি জেলা নিয়ে গঠিত হয় দক্ষিণ ভারতের স্থলবেষ্টিত তেলঙ্গনা রাজ্যের। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুযায়ী হায়দ্রাবাদ দশ বছরের জন্য অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গনার রাজধানী থাকবে।
আইন মোতাবেক এই নির্ধারিত সময়ের পর হায়দ্রাবাদ তেলঙ্গনার রাজধানী হবে। অন্ধ্রপ্রদেশ নতুন রাজধানী ঠিক করবে। দীর্ঘ কয়েক দশকের দাবি মেনে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে পার্লামেন্টে পাশ হয় অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল ২০১৪। এই বিল পাশ হওয়ার পর সেই বছরই ২ জুন জুন থেকে এই আইন কার্যকর হয়। ফলে ২০২৪ সালের ২ জুন আইন কার্যকর হওয়ার দশ বছর পূর্ণ হচ্ছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, এক দশক পূর্বে বিচ্ছেদ হওয়া সত্তবেও এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গনার মধ্যে সম্পদের বিভাজনের মত গুরুতবপূর্ণ সমস্যার সমাধান হয়নি। এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশের কোনও স্থায়ী রাজধানী নেই। অমরাবতী না বিশাখাপত্তনম তা নিয়ে চলছে আইনি লড়াই।
মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি ইঙ্গিত দিয়েছেন যে তিনি ক্ষমতায় থাকলে, বিশাখাপত্তনম হবে প্রশাসনিক রাজধানী, অমরাবতীতে হবে বিধানসভা এবং কুরনুল বিচার বিভাগের রাজধানী হিসাবে কাজ করবে।আরও পড়ুন:
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি সম্প্রতি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন হায়দ্রাবাদের লেক ভিউ সরকারি গেস্ট হাউসের মতো ভবনগুলি পুনরুদ্ধারের জন্য। যেগুলি দশ বছরের জন্য অন্ধ্রপ্রদেশকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ বিভাজিত হওয়ার পরপরই হায়দ্রাবাদকে তার রাজধানী হিসাবে ব্যবহার করা প্রায় বন্ধ করে দেয়। শহরে মাত্র কয়েকটি বিল্ডিং তারা ধরে রেখেছিল। এই বিচ্ছেদটি মূলত প্রতীকী বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।