দেবশ্রী মজুমদার, বোলপুর, : পড়ুয়াদের বহিষ্কার ফরমান প্রত্যাহারের দাবিতে  উপাচার্য আবাসনগৃহ পূর্বিতার  সামনে ছাত্র ছাত্রী অবস্থান বিক্ষোভ তিন দিন ধরে অব‍্যাহত।অস্থায়ী মঞ্চে থেকে শ্লোগান ওঠে "ভিসি গো ব্যাক"।প্রেস রিলিজ করে তাঁদের পাশে দাঁড়াতে দেখা গেছে  দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠনকে।   

এর মধ‍্যে ২৯ অগাস্ট মধ্য রাতে ১টা নাগাদ উপাচার্য বিদুৎ চক্রবর্তী ,বিশ্বভারতীর একটি মারুতি গাড়ি করে আবাসন ছেড়ে চলে যাওয়া চেষ্টা করেন।

যদিও পড়ুয়ারাদের নজরে আসায় সেই চেষ্টা ব‍্যর্থ হয়।

রবিবার পড়ুয়ারাদের আন্দোলন  সমর্থন জানাতে উপস্থিত হন বোলপুর শহরের প্রাক্তন পৌরপতি কৃষ্ণ পদ সিংহ রায় । তিনি বলেন, পড়ুয়ারাদের শিক্ষার ভবিষ্যতের কথা ভেবে বহিষ্কার ফরমান প্রত্যাহার করা উচিত উপাচার্যের। 

এছাড়াও বোলপুর শহর বাসিন্দা, প্রাক্তন ছাত্র ছাত্রী ও আশ্রমিকেরা ঐকবদ্ধ হয়ে ৩০ অগাস্ট  পড়ুয়া বহিষ্কার ফরমান প্রত্যাহার দাবিতে রাজনৈতিক রঙ বিহীন ধিক্কার পদযাত্রা মিছিল বের করবেন  উপাচার্যের বিরুদ্ধে।