আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ এই মূহুর্তে চরম সংকটের মধ্যে দিয়ে চলেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বিগত কয়েকমাস ধরেই চলছে এই সংকট। এর মাঝেই দেশটির প্রেসিডেন্ট মঙ্গলবার গভীর রাতে দেশ ছেড়ে চলে গিয়েছেন। জনরোষ আছড়ে পড়েছে, জারি করা হয়েছে জরুরী অবস্থাও। এমতবস্থায় প্রতিবেশী রাষ্ট্রটির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ভারত।
শ্রীলঙ্কাগামী ১২০ টি বিমানকে ভারতের মাটিতে প্রযুক্তিগত জরুরী অবতরণের অনুমতি দিয়ে বিমানবন্দরগুলি তাদের “কল অফ ডিউটির” বাইরে চলে গেছে ।আরও পড়ুন:
কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ত্রিবান্দ্রম এবং কোচি বিমানবন্দরকে সঙ্কট-বিধ্বস্ত দেশকে সাহায্য করার জন্য ভূয়সী প্রশংসা করেছেন। এইদিন একটি ট্যুইটে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী বলেন শ্রীলঙ্কা ফেব্রুয়ারি থেকে ডিজেলের ঘাটতিতে ভুগছে, যার ফলে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে, শ্রীলঙ্কা তীব্র খাদ্য এবং বিদ্যুতের সংকটের সাথে লড়াই করছে, দেশটিকে তার প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য চাইতে বাধ্য করছে। উল্লেখ্য মাঝআকাশে কোন বিমান যদি কোন আপৎকালীন অবস্থায় পড়েন তখন যাত্রী সুরক্ষার জন্য তিনি জরুরী অবতরণের অনুমতি চান নিকটবর্তী দেশের বিমানবন্দরের কাছে। এইক্ষেত্রে অবশ্য শ্রীলঙ্কার সাম্প্রতিক অবস্থা বিবেচনা করেই বন্ধুর হাত বাড়িয়ে দেয় ভারত।