পুবের কলম, ওয়েবডেস্ক:  যাদবপুর কাণ্ডে  ধৃত সৌরভ চৌধুরী ২২ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজত।  নদিয়া প্রথম বর্ষের ছাত্র স্বপ্ননীল কুণ্ডুর রহস্যমৃত্যুতে সৌরভের নাম সামনে আসে। ছাত্রের বাবা রামপ্রসাদ কুণ্ডুর অভিযোগের ভিত্তিতে সৌরভকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে পুলিশ।

এদিন কোর্ট লকআপ থেকে বেরোনোর সময় সৌরভ দাবি করেন, ‘আমি নিরপরাধ, আমি নিরপরাধ, আমি নিরপরাধ।’ ইতিমধ্যেই সৌরভের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিন আদালতে সরকারি আইনজীবী জানান, তিনজন পড়ুয়ার জবানবন্দিও নেওয়া হয়েছে।