উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার মানসিক ভারসাম্যহীন এক যুবক। তুলে দেওয়া হলো পরিবারের হাতে শুক্রবার। উওর ২৪ পরগনার দওপুকুর থানার কদম্বগাছির কাজিরাহিঘাট এলাকার ১৯ বছরের আসলাম হাবিব নামে এক যুবক গত ১৫ ই অগাস্ট স্বাধীনতার দিন থেকে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ ঐ যুবকের পিতা আক্রম আলি ঐদিনই ছেলেকে না পেয়ে কদম্বগাছি পুলিশ ফাঁড়িতে নিখোঁজের অভিযোগ জানান।
আরও পড়ুন:
আর ১৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় জয়নগর থানার জয়নগর মজিলপুর পৌরসভার তিলিপাড়া এলাকায় একটি যুবককে অসংলগ্ন অবস্থায় দেখতে পেয়ে এলাকার মানুষ জিজ্ঞাসাবাদ করে এবং সেই সময় ওই এলাকায় উপস্থিত স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার সুদীপ প্রামানিকের নজরে আসা মাএ সে জয়নগর থানায় নিয়ে আসে ঐ যুবককে। আর জয়নগর থানার এস আই চন্দ্রনাথ মন্ডল ঐ মানসিক ভারসাম্য হীন যুবককে বারংবার জিজ্ঞাসাবাদ করে কদম্বগাছির সন্ধান পান। আর তার পরেই জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জী উওর ২৪ পরগনার দওপুকুর থানায় যোগাযোগ করলে নিখোঁজ ঐ যুবকের সন্ধান পেয়ে যান।
আরও পড়ুন:
আর তাঁর পরেই শুক্রবার বেলায় জয়নগর থানায় নিখোঁজ থাকা ঐ যুবককের কাকা ও তিন জন প্রতিবেশি তাদের নিখোঁজ থাকা যুবককে নিতে আসেন।
এ ব্যাপারে এদিন জয়নগর থানায় দাঁড়িয়ে ঐ যুবকের কাকা কুতুবউদ্দিন বলেন, আমার ভাইপো আমার দাদার একমাএ ছেলে। দাদা চাষাবাদের কাজ করে।ভাইপো পড়াশোনা করেনি।আগে কোনোদিন নিখোঁজ হয়নি। ইদানীং মাথার কিছুটা পবলেম দেখা যাচ্ছিল। মাঝে মধ্যে সে অসংলগ্ন কথাবার্তা বলতো।কিন্তু আচমকা স্বাধীনতা দিবসের দিন সকাল থেকে ভাইপোকে আর খুঁজে পাওয়া যায়নি। আমরা এদিক ওদিকে অনেক খুঁজে ওকে না পেয়ে স্থানীয় দওপুকুর থানার কদম্বগাছি পুলিশ ফাঁড়িতে নিখোঁজের অভিযোগ জানাই।আরও পড়ুন:
আর বৃহস্পতিবার রাতে জয়নগর থানা থেকে খুঁজে পাওয়ার খবর পেয়ে শুক্রবারই গাড়ি নিয়ে ভাইপোকে নিতে চলে আসি জয়নগরে।আর ভাইপোকে উদ্ধার করে দেওয়ার জন্য জয়নগর থানার আই সি সহ সকল পুলিশ কর্মীদের ধন্যবাদ জানাই।
আরও পড়ুন:
এদিন ঐ যুবককে নিতে আসা এক প্রতিবেশী মহ: ফিরোজ আহমেদ ও এদিন জয়নগর থানার পুলিশকে ধন্যবাদ জানান তাদের ছেলেকে উদ্ধার করে দেওয়ার জন্য।