বিজেপির পর এবার বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল জনতা দল (ইউনাইটেড)। দলটি মোট ৫৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর দাবি করা চারটি আসনেও প্রার্থী দিয়েছে জেডিইউ।
এই সিদ্ধান্তেই নতুন করে জল্পনা ছড়িয়েছে, তাহলে কি এনডিএ জোটে কি ভাঙন শুরু হলো?আরও পড়ুন:
এদিকে ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক ও বিরোধী দল। নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৬ ও ১১ নভেম্বর দুই দফায়। জনতা দল (ইউনাইটেড)-এর সাংসদ সঞ্জয় কুমার ঝা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন।