পুবের কলম,ওয়েবডেস্ক: গাজার হাসপাতালে আবারও তাণ্ডব চালাল যায়নবাদী সেনা। জিম্মি উদ্ধারের নামে দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরের আল-নাসের হাসপাতালে ঢুকে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করেছে তারা।
আরও পড়ুন:
ইসরাইলের এই হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে ও ‘যুদ্ধাপরাধ’ সংঘটিত হয়েছে বলে জানায় গাজা প্রশাসন। হামাসকে নির্মূলের নামে গাজায় ৪ মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরাইলি হামলা। হাজার হাজার অসামরিক নাগরিককে হত্যা, লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করেও থামছে না নেতানিয়াহুর সেনা। প্রতিদিনই বর্বরতার মাত্রা অতিক্রম করছে ইসরাইলি বাহিনী।
আরও পড়ুন:
এবার ইসরাইল গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল নাসেরকে মটিতে মিশিয়ে দিতে হামলা চালাচ্ছে। জিম্মি উদ্ধারের অজুহাতে হাসপাতালটিতে মেশিনগান, ট্যাংকসহ ভারি যুদ্ধাস্ত্র নিয়ে প্রবেশ করেছে ইহুদি সেনাদল। হাসপাতালটিকে চারপাশ থেকে ঘিরে হামলা চালানো হচ্ছে। হাসপাতালের ভেতরের বিদ্যুত ও অক্সিজেন সরবরাহ কেটে দেওয়ায় সেখানে চার রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
আইসিইউ-তে থাকা ফিলিস্তিনি শিশুদের জীবনও ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্যমন্ত্রক জানায়, হাসপাতালের একটি দেওয়াল গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এবার ইসরাইলি স্নাইপাররা হাসপাতালের অসংখ্য রোগী ও অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। হাজার হাজার রোগীতে ঠাসা হাসপাতালটিকে জরুরি ভিত্তিতে খালি করার নির্দেশ দিয়েছে আইডিএফ। এদিকে, গাজার রাফাহ শহরে ব্যাপক বিমান হামলা চলছে। রাফাহর প্রায় ১৩ লক্ষ মানুষের জীবন ঝুঁকিতে থাকলেও সেখানে আক্রমণের পরিকল্পনা করছে ইসারইলের পদাতিক বাহিনী।আরও পড়ুন:
রাফাহ অঞ্চলে ফিলিস্তিনিদের রক্ষা করতে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আবারও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেছেন, রাফার অসামরিকদের অবশ্যই রক্ষা করতে হবে।
আরও পড়ুন:
বাইডেন বলেন, গাজার সাধারণ মানুষদের রক্ষা করার বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া অভিযান চালানো উচিত হবে না। কারণ দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে প্রায় ১৩ লক্ষ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। অবশ্য নেতানিয়াহু আরও একবার বলেছেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতির বিরোধিতা অব্যাহত রাখবে’ ইসরাইল।
আরও পড়ুন:
সূত্রের খবর, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা নিয়ে আরব দেশগুলির সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে আমেরিকার। এরই মধ্যে নেতানিয়াহু জানালেন, তিনি ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসাবে কখনই মানবেন না। এ বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে তেল আবিব সফর করছেন মর্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস। গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ইসরাইলি হামলায় এখনও পর্যন্ত প্রায় ২৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরও পড়ুন: