পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের রাজগীরের আদলে রাজ্যে প্রথম বামঘ সাফারি খুলতে চাইছে ঝাড়খণ্ড সরকার। জমি জরিপের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। পালামু টাইগার রিজার্ভের বারওয়াদিহ পশ্চিম বন রেঞ্জের পুতুয়াগড়ের বনে প্রয়োজনীয় জমি চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর, প্রস্তাবটি অনুমোদনের জন্য জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ (NTCA) এবং কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ (CZA) -এর কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
পিটিআর-এর উপ-পরিচালক প্রজেশ কান্ত জেনা জানিয়েছেন, “বিহারের রাজগীরের আদলে ঝাড়খণ্ডে বাঘ সাফারি খোলার ইচ্ছা প্রকাশ করেছেন পর্যটনমন্ত্রী।
আমরা পিটিআর-এর কাছে পুতুয়াগড়ের জঙ্গলে প্রয়োজনীয় জমি চিহ্নিত করেছি যা মন্ত্রী অনুমোদন করেছেন”। সরকারি রেকর্ড অনুসারে, পিটিআর-এ ছয়টি বাঘকে ঘোরাফেরা করতে দেখা গেছে এবং বাঘের সংখ্যা উন্নত করার জন্য কর্মকর্তারা যে ব্যবস্থা গ্রহণ করেছেন তার পরিপ্রেক্ষিতে তাদের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।আরও পড়ুন:
প্রায় ১,২৩০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পালামু টাইগার রিজার্ভকে ১৯৭৩ সালে একটি বাঘ সংরক্ষণাগারে পরিণত করা হয়েছিল। ২০১৪ সালের আদমশুমারিতে তিনটিতে নেমে এসেছে এবং সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সংখ্যা ছিল শূন্য। কিন্তু বর্তমানে আবারও পিটিআর-এ বাঘের সংখ্যা বাড়তে শুরু করেছে এবং গত কয়েক বছরে তাদের সংখ্যা ছয়টিতে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: