আইভি আদক, হাওড়া: হাওড়া কোর্টের জুনিয়র আইনজীবীকে নিগ্রহ-কান্ডে গ্রেফতার ১। অভিযুক্তের নাম আদিত্য সিং ওরফে আদিত্য সিং রাঠোর (২০)। ধৃত যুবক হাওড়া মালিপাঁচঘড়া থানা এলাকার গোপাল ঘোষ লেনের বাসিন্দা।
আরও পড়ুন:
তবে, এই ঘটনায় এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হলেও বাকি চারজন এখনো অধরা। তাদের খোঁজ চলছে।
আরও পড়ুন:
আইনজীবীদের তরফে সিনিয়র আইনজীবী সমীর বসু রায়চৌধুরী জানান, তাঁরা পুলিশ প্রশাসনের ভূমিকায় খুশি নন। বাকিদের গ্রেফতারের দাবি জানাচ্ছেন তাঁরা।
আরও পড়ুন:
উল্লেখ্য, এদিনও হাওড়া কোর্টে কার্যত অচলাবস্থা চলছে। এদিন দুপুরে ধৃতকে হাওড়া কোর্টে তোলা হয়। ধৃতের সাতদিনের পুলিশ হেফাজত হয়। তবে অভিযুক্তের হয়ে মামলা লড়েননি কোনও আইনজীবী।