পুবের কলম,ওয়েবডেস্ক: ইহুদিদের অপমান করা হচ্ছে। ভারতে ঘুরতে এসে ফিলিস্তিনপন্থী পোস্টার ছিঁড়লেন বিদেশী দুই পর্যটক। উভয়েই অস্ট্রেলিয়ার বাসিন্দা। দাঙ্গা সৃষ্টির অভিপ্রায়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসির ১৫৩ ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে । জানা গেছে, কেরলে ঘুরতে এসেছিলেন ওই দুই যুবতী। কোচির এক জেটির সামনে লাগানো ছিল ফিলিস্তিনপন্থী পোস্টার। যাতে লেখা ছিল চুপ থাকা অপরাধ করার সমান।
আওয়াজ তুলুন। গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে সরব হন। মানবিক হন। যা দেখেই রাগে ফুঁসে ওঠেন বিদেশী দুই পর্যটক। চিৎকার করে বলতে থাকেন, এই পোস্টারের মাধ্যমে ইহুদিদের অপমান করা হচ্ছে।
src=hash&ref_src=twsrc%5Etfw">#Ernakulam dist.
The video of her tearing the mural had gone viral on SM.
বলা বাহুল্য, এলাকার কিছু মুসলিম পড়ুয়াদের উদ্যোগে ওই পোস্টার লাগানো হয়েছিল বলেই খবর। স্থানীয় বাসিন্দাদের অনুমতিতেই ফিলিস্তিনীদের ওপর চলমান অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে পোস্টার লাগিয়েছেন তারা। এদিন সেই পোস্টার দেখেই আগুন্তুক দুই তরুণী তেলে-বেগুনে জ্বলে ওঠে। সেগুলো ছিঁড়ে টুকরো, টুকরো করে ফেলেন তাঁরা। এমনকি স্থানীয়রা তাতে বাধা দিলে তাঁদের সঙ্গেও বচসাতে জড়িয়ে পরে দুই তরুণী। এমনকি স্থানীয় বাসিন্দাদের মারতে উদ্যত হয় তারা।
তাঁরা সেগুলো ছিঁড়ে ফেলছেন জিজ্ঞসা করা হলে একজন জানান, আমি এটা ইহুদিদের জন্য করছি। আপনারা অপপ্রচার চালাচ্ছেন। এই ঘটনায় অস্ট্রেলিয়ার ওই দুই যুবতীর বিরুদ্ধে এফআইআর মামলা করেছে পুলিশ।
এটা শোনার পর সেখানে উপস্থিত এক ব্যক্তি বলেন, ভারত সর্ব ধর্ম সমন্বয়ের দেশ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, কিছু সংখ্যক ইহুদি সকলেই শান্তিতে বসবাস করেন। এটা শোনার পালটা ওই যুবতী চিৎকার করে বলেন, এখানে ইহুদিরা থাকে না। কিন্তু আপনারা তাঁদের দেওয়া ‘দান’ ঠিক গ্রহণ করে থাকেন। অথচ এখানে তাঁদেরই জায়গা নেই। এনিয়ে স্থানীয়দের সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন ওই দুই যুবতী। খবর দেওয়া থানায়। ততক্ষণে কোচি থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্টুডেন্ট ইসালামিক অর্গানাইজেশনের সদস্যরা। এর পরই পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। এবং ওই সংগঠনের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ।