পুবের কলম, ওয়েবডেস্ক: আজ পবিত্র ঈদ। একমাস সংযম পালনের মধ্যে দিয়ে আজ এই দিনটিকে গোটা দেশ-বিদেশের সকল মুসলিম সম্প্রদায়ের মানুষ দিনটিকে পালন করে থাকে। তবে পৃথিবীর অপর প্রান্তে আজ নেই কোনও খুশির উন্মাদনা। কারণ ইসরাইলের নারকীয় তাণ্ডবে গাজা আজ সম্পূর্ণ বিধবস্ত।
তার মধ্যেই চোখে জল নিয়ে গাজায় বিধবস্ত মসজিদের সামনেই খুশির ঈদ পালন করল গাজাবাসী। কেউ পরিবার হারিয়েছে, কারুর সন্তান চলে গিয়েছে পৃথিবী ছেড়ে, বা কেউ পা, চোখ হারিয়েছেন। গত বছরের উন্মাদনা, আনন্দ নেই।আরও পড়ুন:
আজ ঈদের দিন গাজায় ইসরায়েলিদের হামলা বন্ধ রয়েছে।
বিশেষ করে গত কয়েক ঘণ্টা ধরে গাজা অস্বাভাবিক নীরব হয়ে আছে। সেখানে ইসরায়েলিদের বোমা হামলার শব্দ শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না গুলির শব্দও। তবে ঈদের দিনটায় শান্ত থাকলেও ঈদ শুরু হওয়ার আগ মুহূর্তে— রাতের অন্ধকারে গাজার একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এই হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনির মৃত্যু হয়। নিহতরা বাড়িতে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন এই হামলা।আরও পড়ুন:
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে এখন পর্যন্ত ৩৩ হাজার ৩৬০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৭৫ হাজার ৯৯৩ জন। অন্যদিকে ইসরাইলের এক হাজার ১৩৯ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: