১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ যুবভারতীতে সেলিব্রেশনে মাততে চলেছে মহামেডান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ঈদের পর প্রথম জুমার সন্ধ্যেয় মহামেডান তাঁবু যেন এক উৎসবক্ষেত্র। মূল ফটকের বাইরে ঠিক যত সমর্থক, তার চেয়েও ঢের বেশি সমর্থক ক্লাব লনে। সেখানে দীর্ঘ এক সারি। শৃঙ্খলাবদ্ধ হয়ে সবাই অপেক্ষায় দাঁড়িয়ে আছেন টিকিটের সন্ধানে। দল আইলিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে অনেক আগেই। এবার শুধু শেষ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উৎযাপন করার পালা। আর সেটা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। দিল্লি এফসির বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে মহামেডান স্পোর্টিং। আর সেই ম্যাচের টিকিট শুক্রবার ক্লাব তাঁবু থেকে বিনা মূল্যে দেওয়ার ব্যবস্থা করলেন ক্লাব কর্তারা। প্রায় কয়েক লক্ষ টাকা ক্লাব থেকে দিয়ে বিনামূলে যুবভারতীতে শেষ ম্যাচে উপস্থিত থেকে সমর্থকদের জয়ের আনন্দ উৎযাপনের   ব্যবস্থা করে দিয়েছেন মহামেডান কর্তারা। ক্লাব কর্তারা নিজেদের হাতে সেই টিকিট বিলিও করলেন সমর্থকদের মধ্যে।

শুক্রবারের সন্ধেয় যে জনসমুদ্রে মহামেডান  স্পোর্টিং ক্লাবের আনন্দের দেখা গেল, আজ  যুবভারতীতে ততোধিক সমর্থক যে প্রিয় ক্লাবের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উদ্যাপন  করবেন, তাতে কোনও সন্দেহে নেই। দিল্লি  এফসির বিরুদ্ধে ম্যাচটাতে মহামেডান হারল কি জিতল, তাতে কিছু যায় আসে না। কারণ আইলিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিমধ্যেই আইএসএলের টিকিট হাতে পেয়ে গিয়েছে সাদা কালো ব্রিগেড। শেষ ম্যাচটা জিতে আরও সম্মানের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার যে আনন্দের, সেটাই উপভোগ  করতে চাইছে। দিল্লি এফসির বিরুদ্ধে আগের সাক্ষাতে মহামেডান অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল । কিন্তু সেই ম্যাচে একটি ঘটনা ঘটেছিল। দুই বিদেশি তারকা অ্যালেক্সি ও কাসিমভকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। বেশ কয়েকটি ম্যাচ তাঁরা খেলতে পারেননি। সেই দিল্লি এফসির বিরুদ্ধেই ম্যাচ। আবারও কাসিমভ ও আলেক্সি এই দিল্লির বিরুদ্ধেই খেলবেন। তাই মহামেডানের কাছে এটা আরও একটা চ্যালেঞ্জ।

শেষ ম্যাচে নামার আগে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশোভ ভীষণ আত্মবিশ্বাসী। চলতি মরশুমটাতে তাঁরা ঠিক যে গতিতে এগিয়েছেন, সেই গতিতেও শেষ ম্যাচ জিতে শেষও করতে চান। বেশ কিছু তারকা ফুটবলার দীর্ঘ সময় ধরে রিজার্ভ বেঞ্চে বসে আছেন। আইলিগ জেতা হয়ে গিয়েছে। তাই প্রথম একাদশে কিছু পরিবর্তন করতে পারেন সাদা কালো ব্রিগেডের রাশিয়ান কোচ। তবে তাঁর কাছে আগে জয়। সেই জয়ের জন্যই পরিস্থিতি অনুযায়ী নিজের প্রথম একাদশ সাজাতে চলেছেন আন্দ্রে চেরনিশোভ। দিল্লির বিরুদ্ধে একটা দুর্দান্ত ম্যাচ উপহার দেওয়ার অঙ্গীকার করলেন মহামেডান ফুটবলাররা। নিজেদের সমর্থকদের সামনে এই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের আরও বাড়িয়ে  তুলতে মরিয়া ডেভিড, বিকাশ, এডিরা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ যুবভারতীতে সেলিব্রেশনে মাততে চলেছে মহামেডান

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, শনিবার