রেজাউল করিম, মালদাঃ একগুচ্ছ কর্মসূচি নিয়ে মালদা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চপারের বদলে ট্রেনে সফর করেন মুখ্যমন্ত্রী। সোমবার সন্ধে ৭টা নাগাদ নাগাদ শতাব্দী এক্সপ্রেসে তিনি মালদা স্টেশনে নামেন। তাঁকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন তৃণমূল জেলা সভাপতি আধুর রহিম বক্সি– মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ দলের অন্যান্য বিধায়ক নেতারা।
আরও পড়ুন:
সেখান থেকে পুরাতন মালদার মহানন্দা ভবনে গিয়ে ওঠেন। আগামী ৮ নভেম্বর উন্নয়নের নিরিখে প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মালদা কলেজে অডিটোরিয়ামের দুর্গাকিঙ্কর সদনে বিভিন্ন দফতরের সরকারি আধিকারিকদের নিয়ে হবে বৈঠক।
তার আগে মঙ্গলবার উত্তর দিনাজপুরের কর্ণঝোড়ায় দুই দিনাজপুর নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। সেখান থেকে ফিরে আবার মালদায় রাত্রি যাপন করার কথা। বুধবার মালদায় রাত্রিযাপন করে জেলা প্রশাসনিক বৈঠক করবেন তিনি।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর হাত ধরে জেলায় ৩৭টি প্রকল্পের উদ্বোধন এবং ৫৯টি প্রকল্পের শিলান্যাস হবে। মালদা জেলা পরিষদের উদ্যোগে কলকাতায় গিয়ে সুলভ মূল্যে থাকার জন্য 'মালদা আবাস'-এর শিলান্যাস করার কথা। মালদার বৈঠক সেরে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে বহরমপুর রবীন্দ্র সদনে বিকেল সাড়ে চারটায় প্রশাসনিক বৈঠক করবেন।
আরও পড়ুন:
এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গিযেছে– মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রায় ৭৭০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস হবে। মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিঙ্কর সদন থেকে ঘোষণার মাধ্যমে তিনি উদ্বোধন এবং শিলান্যাসগুলি করবেন। ৩৭টি প্রকল্পের উদ্বোধন– মোট খরচ ২৯৮ কোটি ৭৭ লক্ষ টাকা। অন্যদিকে শিলান্যাস হবে ৫৯টি প্রকল্পের। প্রকল্পে ব্যয় হচ্ছে ৪৫৯ কোটি ৬৫ লক্ষ টাকা। উদ্বোধনে যেমন পুরসভায় আর্সেনিক মুক্ত জল সরবরাহ প্রকল্প রয়েছে– তেমনি শিলান্যাস-এর ক্ষেত্রেও বড় ধরনের প্রকল্প হল কলকাতায় সল্টলেকে মালদা আবাসের শিলান্যাস। এই প্রকল্পের জন্য দু কোটি ৭০ লক্ষ টাকা ব্যয় হবে।
এছাড়া মালদা জেলা পরিষদের অধীনে তিনটি আরআইডিএফ এর বড় রাস্তার উদ্বোধন ও শিলান্যাস করার কথা।আরও পড়ুন:
জনসাস্থ্য কারিগরি দফতর, পূর্ত দফতর– স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর– উত্তরবঙ্গ উন্নয়ন দফতর– সেচ ও জলপথ– প্রাণিসম্পদ উন্নয়ন নিগম– রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থা এবং সর্বশিক্ষা অভিযান এই সমস্ত দফতরের প্রকল্পগুলিও রয়েছে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর জেলা সফরকে ঘিরে পুলিশ প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মালদা কলেজ অডিটোরিয়াম যেখানে মালদার প্রশাসনিক বৈঠক দফায় দফায় সেই এলাকা পরিদর্শন করছেন আধিকারিকরা। অন্যদিকে ওল্ড মালদার সেচ দফতরের মহানন্দা ভবন সাজিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত গত ১৯ নভেম্বর ২০১৯ সালে মালদায় এসে শেষ প্রশাসনিক বৈঠক করেছিলেন। ফের ৮ ডিসেম্বর বুধবার মালদায় প্রশাসনিক বৈঠক করছেন।
আরও পড়ুন: