পুবের কলম প্রতিবেদক: কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা প্রায় ১লক্ষ ১৫ হাজার কোটি টাকারও বেশি । ১০০ দিনের কাজ, আবাস যোজনা,মিড ডে মিল সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদি সরকার। এই বকেয়া আদায়ের জন্য বার বার দিল্লি দরবার করেও মেলেনি অর্থ । কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে রবিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনই দিল্লি যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।আরও পড়ুন:
মমতার এই দিল্লি সফরে বকেয়া ইস্যুতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতেরও কথা রয়েছে। সাংসদদের একটি প্রতিনিধি দল নিয়ে মোদীর সঙ্গে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। আর সেই প্রতিনিধি দলে থাকবেন সর্বভারতীয় তৃণমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার বেলা সাড়ে ৩টেয় দিল্লির বিমানে রওয়ানা হওয়ার কথা মুখ্যমন্ত্রী।জানা যাচ্ছে, ১৯ ডিসেম্বর জোট ইন্ডিয়ার স্টিয়ারিং কমিটির বৈঠক রয়েছে। ১৪ জনের এই কমিটিতে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই বৈঠকে মঙ্গলবার যোগ দেবেন তিনি। এরপর ২০ ডিসেম্বর সকাল ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।