নয়াদিল্লি, ২০ মার্চঃ যে সমস্ত নাগরিকের RATION CARD থাকা দরকার তাঁরা যাতে রেশন কার্ড পান এবিষয়টি সুনিশ্চিত করতে হবে। একথা জানিয়েছে SUPREME COURT -র বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি কোটিশ্বর রাওয়ের বেঞ্চ। রেশন কার্ড সম্পর্কে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের প্রশ্ন, প্রকৃত দরিদ্ররা রেশন কার্ডের গ্রাহক নন, এদিকে যাঁরা রেশন কার্ড পাওয়ার যোগ্য নন, উপভোক্তা হিসেবে সুবিধা পাচ্ছেন কেন ওঁরা? RATION CARD ‘পপুলারিটি কার্ড’ হয়ে উঠেছে।
আরও পড়ুন:
এই মন্তব্য করার পাশাপাশি SUPREME COURT আরও জানিয়েছে, দরিদ্র নাগরিকদের ভর্তুকিতে রেশন পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
সেক্ষেত্রে ওঁরা দুবেলার খাবার অন্তত পাবেন। উল্লেখ্য, এই মামলায় সুপ্রিম কোর্টে আবেদনকারীদের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেছেন, ‘যে কোনও সরকারি প্রকল্পেই ঢুকে পড়ছে দুর্নীতি। দেশজুড়ে বাড়ছে বৈষম্যও’।আরও পড়ুন:
সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি কোটিশ্বর রাওয়ের বেঞ্চ দেশের বিভিন্ন রাজ্যের সরকারের সমালোচনা করে একথাও বলেছে, ‘একদিকে উন্নয়নের তাস খেলে রাজ্য সরকারগুলি মাথাপিছু রোজগার বেড়েছে জানাচ্ছে, কখনও একথাও আবার বলছে, ‘সংশ্লিষ্ট রাজ্যগুলির বাসিন্দা ৭০ শতাংশ নাগরিক দারিদ্রসীমার তলায় বসবাসকারী’। প্রসঙ্গত, এক্ষেত্রে কোনও বিশেষ রাজ্যের নামোল্লেখ করেনি সুপ্রিম কোর্ট।
⚫️ কেন্দ্রের প্রস্তাবিত Ration card এ রাজ্যের আপত্তি, কেন?
আরও পড়ুন:
এব্যাপারে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, ‘রেশন কার্ড গ্রাহকদের প্রকৃত সংখ্যা শীর্ষ আদালতকে জানানো হবে’। SUPREME COURT -র নির্দেশ, ‘বিনামূল্যে দরিদ্রদের রেশন বিলি করা সম্পর্কিত তথ্য শীর্ষ আদালতের কাছে পেশ করতে হবে কেন্দ্রীয় সরকারকে’।
আরও পড়ুন:
https://youtu.be/Bd6ZK4Qi3Aw
আরও পড়ুন: