পুবের কলম,ওয়েবডেস্ক: ফের আত্মঘাতী পড়ুয়া। ঘটনাস্থল রাজস্থান। জানা গেছে, দুঙ্গারপুর মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ছিল। মৃতের নাম সুধাংশি সিং।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার কলেজের হস্টেলের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় যুবক। ভরতপুরের বাসিন্দা তিনি। ডাক্তারির পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য হস্টেলে থাকতেন। হস্টেলের ঘরে একাই থাকতেন ওই পড়ুয়া। এটা নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে তা তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন: