পুবের কলম, ওয়েব ডেস্ক: প্রশাসনিক কাজকর্মের বিষয়ে খোঁজখবর নিতে এবং বিশদে আলোচনা করতে ১২টি দফতর নিয়ে রিভিউ বৈঠকে নবান্ন। বৈঠকে বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে নবান্ন সূত্রের খবর। শনিবার বিভিন্ন জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, দফতরের সচিবদের নিয়ে রিভিউ বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ পন্থ।
আরও পড়ুন:
বৈঠকে থাকবেন স্বরাষ্ট্র দফতর, স্বাস্থ্য দফতরের মতো দফতরগুলি নিয়ে আগামিকাল, শনিবার রিভিউ বৈঠক করতে চলেছেন মুখ্যসচিব। থাকছে বিপর্যয় মোকাবিলা দফতর, বিদ্যুৎ দফতর, জনস্বাস্থ্য ও কারিগরি দফতর, স্বরাষ্ট্র দফতর, সেচ, ভূমি ও ভূমি রাজস্ব, কৃষি, স্বাস্থ্য, শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, এবং নগর উন্নয়ন দফতর নিয়ে রিভিউ বৈঠক করবেন মুখ্যসচিব। শনিবার দুপুর দু’টো থেকে নবান্নে এই উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর।