পুবের কলম, ওয়েবডেস্ক: অরুণাচল প্রদেশে তৈরি সেলা টানেল। শনিবার ইটানগর থেকে এই সুড়ঙ্গের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামরিক বিশ্লেষকদের মতে, সেলা টানেলে যান চলাচল শুরু হলে তা ভারতীয় ফৌজকে কৌশলগত দিক থেকে অনেকটাই এগিয়ে দেবে। ২০১৯ সালের প্রথম দিকে টানেলের কাজ শুরু হয়েছিল। প্রকল্পটি তিন বছরের মধ্যে, অর্থাৎ ২০২১ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হয়েছিল।
তবে করোনার কারণে দেরি হয়। এটি অসমের তেজপুরকে অরুণাচল প্রদেশের তাওয়াং-এর সঙ্গে সংযুক্ত করবে৷ এটি ১৩ হাজার ফুটের উপরে উচ্চতায় বিশ্বের দীর্ঘতম দুই লেন বিশিষ্ট সড়ক সুড়ঙ্গ৷ প্রায় ১২ কিলোমিটার লম্বা সুড়ঙ্গটি হয়ে দ্রুত পৌঁছে যাওয়া যাবে চিন সীমান্ত সংলগ্ন তাওয়াং ও কামেং সেক্টরে।আরও পড়ুন:
লাদাখে থেকে শুরু করে অরুণাচল পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চোখ রাঙাচ্ছে লালফৌজ। ফলে আবারও গালওয়ানের মতো পরিস্থিতি হতে পারে। তেমনটা হলে দ্রুত এই টানেল দিয়ে পৌঁছে যাবেন জওয়ানরা।
এই গুরুত্বপূর্ণ টানেলের প্রভাব পরিবহনের বাইরে ভারতের কৌশলগত জাতীয় স্বার্থের ক্ষেত্রে প্রসারিত।অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চলের সেলা টানেলের শেষ পয়েন্টগুলির মধ্যে একটি, চিনের জন্য সাংস্কৃতিক ও ভূ-রাজনৈতিক তাৎপর্য বহন করে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে চীনা সৈন্যরা যদি তাওয়াং-এ প্রবেশ করতে চায় তাহলে সেলা পাসে প্রবেশ করতে হবে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, লোকসভা ভোট প্রায় দোরগোড়ায়। ঝটিকা সফরে প্রচার সারছেন মোদি।
প্রধানমন্ত্রী শনিবার ৯ মার্চ অসম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে যাচ্ছেন। দু’দিনের সফরে শুক্রবার ৮ মার্চ সন্ধ্যায় অসম ও অরুণাচল প্রদেশে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তেজপুরে তাঁকে স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এখান থেকেই কাজিরাঙা জাতীয় উদ্যানে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানেও সাফারি করেন তিনি।আরও পড়ুন: