২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৭৫টির বেশি দেশে ১৬ হাজারের বেশি আক্রান্ত, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা: WHO

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আবহের মধ্যেই মাঙ্কিপক্স হানায় আতঙ্কিত গোটা বিশ্ব। কোভিডের অতিমারি থেকে এখনও মুক্ত হয়নি পৃথিবী তার মধ্যেই হানা দিয়েছে মাঙ্কিপক্স। সারাবিশ্বের ৭৫টির বেশি দেশে ১৬ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই রোগের সংক্রমণে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে হু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা হচ্ছে হু-এর সর্বোচ্চ মাত্রার সতর্কতা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক  টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেছেন, এ পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ থেকে ১৬ হাজারের বেশি মাঙ্কিপক্সের ঘটনা ধরা পড়েছে। সাধারণত আফ্রিকার কিছু নির্দিষ্ট অংশে দেখা দেওয়া মাঙ্কিপক্স রোগটি। এ বছরই প্রথম বিশ্বের  নানা প্রান্তের দেশে ছড়িয়েছে। এটি সাধারণত প্রাণঘাতী নয়। চিকিৎসা দ্বারা এর নিমূর্ল সম্ভব।

বর্তমানে হু- এ ধরনের  দুটি স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি রয়েছে। এগুলো হচ্ছে করোনা ভাইরাস অতিমারি এবং পোলিও নির্মূলের অব্যাহত প্রচেষ্টা। শনিবার মাঙ্কিপক্স ইস্যুতে জরুরি বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি নির্ধারকরা। সেখান থেকেই এই ঘোষণা এসেছে। হু বলেছে, মাঙ্কিপক্সের সম্ভাব্য মহামারি ঠেকাতে বৈশ্বিকভাবে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রসঙ্গত, মাঙ্কিপক্স একটি বিরল ভাইরাল সংক্রমণ। যা সাধারণত মৃদু হয়। বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান। ভাইরাসটি খুব সহজে মানুষের মধ্যে ছড়ায় না এবং ব্যাপক হারে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব কম। তবে সংক্রমণ থেকে বাঁচতে সতর্ক থাকা প্রয়োজন।

সম্প্রতি ভারতেও মাঙ্কিপক্স দেখা দেয় কেরলে। এর পরে কেন্দ্র সরকারের তরফ থেকে একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়।

সর্বধিক পাঠিত

বিজেপির সঙ্গে বিবাদে জড়িত জ্যোতির্মথ শঙ্করাচার্যের বিরুদ্ধে নাবালিকা নির্যাতনের এফআইআর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৭৫টির বেশি দেশে ১৬ হাজারের বেশি আক্রান্ত, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা: WHO

আপডেট : ২৪ জুলাই ২০২২, রবিবার