আরও পড়ুন:
নয়াদিল্লি, ২ অগস্ট: জুন মাসে বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং আ্যাপ হোয়াটসঅ্যাপ ভারতে বাতিল করেছে ২.২ মিলিয়ন বা ২০ লক্ষেরও বেশি আ্যকাউন্ট। মোট ৬৩২ টি অভিযোগের পরিপ্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:
জুন মাসে প্রকাশিত ইনফরমেশন টেকনোলজি ( ইন্টারমিডিয়টরি গাইডেন্স এবং ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) ২০২১-এর অধীনে প্রকাশিত ভারতের মাসিক রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
, নতুন তথ্য প্রযুক্তি আইন চালু হওয়ার পর ভারতে ফেসবুক, ট্যুইটার এবং হোয়াটসঅ্যাপের মতো সংস্থাগুলির সঙ্গে অনবরত মতবিরোধ হয়েছে ভারত সরকারের।
সরকারের বক্তব্য জাতীয় সুরক্ষাকে সবার ওপরে রেখে ভারতীয় আইন মেনে এ দেশে ব্যবসা করতে পারবে সংস্থাগুলি। তার অন্যথা হলে নতুন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার।আরও পড়ুন:
হোয়াটসঅ্যাপের মুখপাত্র বলেন গ্রাহক সুরক্ষার জন্য আমরা অবিরাম কাজ করে চলেছি। বছরের পর বছর ধরে, আমরা ধারাবাহিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি, ডেটা আ্যনালাইজার এবং বিশেষজ্ঞদের ওপর বিনিয়োগ করেছি৷ , আমাদের ম্যাসেজিং প্ল্যাটফর্মকে আমাদের গ্রাহকদের কাছে সুরক্ষিত রাখার জন্য,” ।
আরও পড়ুন: