পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তৈরি একটি তথ্যচিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অপরাধে সামাজিক মাধ্যম 'এক্স'-এর অন্তত ২৪ জন ব্যবহারকারীকে আইনি নোটিশ পাঠাল মুম্বাই পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বাকস্বাধীনতা হরণ ও বিতর্কিত পুলিশি তদারকি নিয়ে দেশজুড়ে নতুন করে চরম রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
আরও পড়ুন:
৩৬ মিনিটের এই বহুল চর্চিত তথ্যচিত্রটির শিরোনাম—“হাউ আদানি অ্যান্ড মোদী স্টোল ইন্ডিয়া”। ডটকম ব্লুমের খ্যাতনামা ইমেল পরিষেবা ‘হটমেইল’-এর সহ-প্রতিষ্ঠাতা ও ভারতীয়-আমেরিকান উদ্যোক্তা সাবীর ভাটিয়া এই তথ্যচিত্রটি নির্মাণ করেন।
আরও পড়ুন:
একটি বিশিষ্ট শিল্পগোষ্ঠীর করা এক আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের সাইবার পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করে।
অভিযোগে দাবি করা হয়, একাধিক ‘এক্স’ হ্যান্ডেল থেকে একটি বিশেষ শিল্পগোষ্ঠীর ভাবমূর্তি, সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর এবং অসম্মানজনক বিষয়বস্তু ছড়ানো হচ্ছে।আরও পড়ুন:
এ ধরনের কন্টেন্ট পোস্ট করা সোশ্যাল মিডিয়া 'এক্স'-এর নিজস্ব প্ল্যাটফর্ম নীতিমালারও লঙ্ঘন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। নোটিশে নির্দেশিকায় অ্যাকাউন্ট ধারকদের স্বপ্রণোদিতভাবে ভিডিওর লিঙ্ক ও পোস্ট মুছে ফেলার আর্জি জানানো হয়েছিল।
আরও পড়ুন:
পুলিশের আইনি নোটিশ পাওয়ার পরপরই অনেক ব্যবহারকারী নিজেদের পোস্ট থেকে ভিডিও ক্লিপগুলি মুছে ফেলেন। তবে বেশ কিছু ব্যবহারকারী পুলিশের আইনি নোটিশের অনুলিপি প্রকাশ্য প্রোফাইলে শেয়ার করে একে প্রশাসনিক অতিসক্রিয়তা এবং বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে সোচ্চার হন। তথ্যচিত্রটির নির্মাতা সাবীর ভাটিয়া নিজেও নিশ্চিত করেছেন যে মুম্বাই পুলিশ তাঁকেও পোস্ট সরাতে বলেছিল এবং তিনি তা মেনে নিয়ে নির্দিষ্ট পোস্টগুলি মুছে দিয়েছেন।