পুবের কলম ওয়েবডেস্ক, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি শুরু করল ওড়িশা সরকার। ২৪ অক্টোবর নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরই সক্রিয় করা হয়েছে বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৮ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫–১২৫ কিলোমিটার হতে পারে, দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি পরিস্থিতি পর্যালোচনা করে প্রাণহানি শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক করেছেন উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও-ও। এদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ২৮ অক্টোবর থেকে নির্ধারিত দু’দিনের ওড়িশা সফর স্থগিত করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ে এবং ২৭ অক্টোবর শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্নচাপটি।