ত্বকের মারাত্মক ক্যানসার মেলানোমার চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে পরীক্ষামূলক একটি টিকা। গবেষণায় দেখা গিয়েছে, অস্ত্রোপচারের পর প্রচলিত চিকিৎসার পাশাপাশি এই টিকা প্রয়োগ করলে ক্যানসার ফিরে আসা বা রোগীর মৃত্যুর ঝুঁকি প্রায় ৪২ শতাংশ কমতে পারে। এই সাফল্য ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম ডটএইউ-এর এক প্রতিবেদন অনুযায়ী, এই টিকা সাধারণ প্রতিরোধমূলক টিকার মতো নয়।
বরং ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এটি তৈরি করা হয়েছে। প্রতিটি রোগীর টিউমারের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ব্যক্তিগতভাবে টিকাটি প্রস্তুত করা হয়। এর লক্ষ্য, শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে ক্যানসার কোষ শনাক্ত করে ধ্বংস করতে সাহায্য করা।আরও পড়ুন:
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ১৩৭ জন রোগীকে নিয়ে বৃহৎ পরিসরে টিকাটির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে।
পরীক্ষায় অস্ত্রোপচারের পর প্রচলিত ওষুধের সঙ্গে এই টিকা ব্যবহার করে ক্যানসার ফিরে আসা বা মৃত্যুর সম্মিলিত ঝুঁকি কমার ইঙ্গিত পাওয়া গিয়েছে।আরও পড়ুন:
বিশেষজ্ঞদের মতে, রোগীর টিউমারের বৈশিষ্ট্য অনুযায়ী তৈরি এই ধরনের টিকা ভবিষ্যতে ক্যানসার চিকিৎসার পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। মেলানোমার ক্ষেত্রে পাওয়া ফলাফল অন্যান্য ক্যানসারের চিকিৎসা নিয়েও গবেষণার নতুন পথ খুলে দিতে পারে।
আরও পড়ুন:
তবে পরীক্ষামূলক পর্যায়ে পাওয়া এই ফলাফলকে চূড়ান্ত সাফল্য হিসেবে দেখার আগে আরও গবেষণা প্রয়োজন। টিকাটির দীর্ঘমেয়াদি কার্যকারিতা, নিরাপত্তা এবং বিভিন্ন রোগীর ক্ষেত্রে এর প্রভাব সম্পর্কে নিশ্চিত হতে আরও তথ্য দরকার।