পুবের কলম ওয়েবডেস্ক, আরব সাগরের তীরে থেকেও দূষণের হাত থেকে রেহাই পাচ্ছে না মুম্বই। বরং বাতাসের মানের নিরিখে কখনও কখনও দিল্লিকেও ছাপিয়ে যাচ্ছে বাণিজ্যনগরী। ২০২৬ সালে দ্বিতীয়বার মুম্বইয়ের বায়ুমান সূচক (একিউআই) দিল্লির চেয়ে খারাপ হয়েছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে দূষণের মাত্রা প্রায় ৪০০ ছুঁয়েছিল।

গত সপ্তাহেও দেশের দূষিত শহরগুলির তালিকায় শীর্ষে উঠে আসে মুম্বই।

নির্মাণকাজের ধুলো এবং যানবাহনের ধোঁয়া দূষণের অন্যতম কারণ। তার সঙ্গে যোগ হয়েছে বাতাসের গতি কমে যাওয়ায় দূষিত কণা জমে থাকা, আশপাশের গ্রামাঞ্চলে আবর্জনা পোড়ানো এবং উৎসবের আতশবাজির ধোঁয়া। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বম্বে হাই কোর্টও।

অন্যদিকে, দশেরার পর দিল্লির বাতাসও ক্রমশ বিষাক্ত হয়ে উঠেছে। ওই সময় রাজধানীর একিউআই ছিল ২৪৫। ক্ষতিকর সূক্ষ্ম কণার ঘনত্ব প্রতি ঘনমিটারে ৮১ থেকে ২১৭ মাইক্রোগ্রামের মধ্যে ছিল; রাতে গড় মাত্রা পৌঁছয় ১৯১.২ মাইক্রোগ্রামে। নিষেধাজ্ঞা সত্ত্বেও বাজি পোড়ানোয় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মনে করা হচ্ছে। সামনে দীপাবলি, তাই দূষণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, ‘সুপার এল নিনো’-র প্রভাবও আগামী দিনে পরিস্থিতি জটিল করতে পারে।