পুবের কলম ওয়েব ডেস্ক: গোটা বিশ্বে নতুন করে ভয় দেখানো শুরু করেছে করোনার উপরুপ জে এন ওয়ান। সিঙ্গাপুরের হাসপাতালে ভিড় জমাচ্ছে করোনা আক্রন্তরা। দেশেও গত এক সপ্তাহে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে উদ্বেগ বাড়ছে মানুষের। বুধবার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।
আরও পড়ুন:
ভার্চুয়াল বেঠকে উপস্থিত ছিলেন, দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারিরা।
আরও পড়ুন:
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানান, কেন্দ্রের তরফ থেকে সবরকম সহায়তা করা হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। এই পরিস্থিতিতে সতর্ক হওয়া দরকার, আতঙ্কিত হলে চলবে না।
আরও পড়ুন:
মন্ত্রী বলেন, সাধরণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে হবে। হাসপাতালগুলি কতটা প্রস্তুত তা দেখতে প্রতি তিন মাসে একবার মক ড্রিল করতে হবে।
উৎসবের মরশুমের আগে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে রাজ্যগুলিকে।আরও পড়ুন:
মান্ডভিয়া বলেন, প্রস্তুতিতে যেন কেন কমতি না থাকে, তা দেখতে হবে। স্বাস্থ্যের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সব রকম সাহায্যের জন্যে প্রস্তুত। হাত মিলিয়ে একসঙ্গে কাজ করার সময় এসেছে।
আরও পড়ুন: