পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়। তিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার।
আরও পড়ুন:
বাংলায় সাত দফায় হবে লোকসভা নির্বাচন। শনিবার থেকে আদর্শ আচরণ বিধি লাগু করেছে নির্বাচন কমিশন। রাজ্যে ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল, শেষ হচ্ছে ১ জুন।
গণনা আগামী ৪ জুন। এই আবহে ডিজিপির পদ থেকে সরানো হয় কলকাতার পুলিশের ডিজি রাজীব কুমারকে। সেইসঙ্গে কমিশন স্পষ্ট করে দেয়, নির্বাচনের কোনও কাজে থাকতে পারবেন না রাজীব কুমার।আরও পড়ুন:
নয়া ডিজি কে হবে তা নিয়ে জল্পনা চলছিল। উঠে এসেছিল তিনজন উর্ধতন আইপিএস আধিকারিক হল সঞ্জয় মুখোপাধ্যায়, রণবীর কুমার, রজেশ কুমারের নাম। তবে সোমবার বিকেলে জানা গেল, রাজ্যের নতুন ডিজি হিসেবে নির্বাচন কমিশন সিলমোহর দিল বিবেক সহায়ের নামের পাশে।