Now It's Our Turn:ভারত সফরে আসছেন 'PUTIN'
আরও পড়ুন:
পুবের কলম,ওয়েবডেস্ক: মোদির আমন্ত্রণে সাড়া! শীঘ্রই ভারতে আসছেন 'PUTIN'। বৃহস্পতিবার রাশিয়ার তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।ইউক্রেন যুদ্ধ শুরুর পরে এটাই পুতিনের প্রথম দিল্লি সফর হতে চলেছে।
গতবছরই মস্কো গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রুশ রাষ্ট্রপ্রধানের ভারত সফরের কথা জানা গেল।আরও পড়ুন:
সংবাদ সূত্রে খবর, রাশিয়ান আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিল আয়োজিত ‘রাশিয়া এবং ভারত: একটি নতুন দ্বিপাক্ষিক এজেন্ডার দিকে’ শীর্ষক একটি সম্মেলনে বক্তব্য দেন সের্গেই ল্যাভরভ। সেখানে তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির 'PUTIN' ভারতীয় সরকার প্রধানের সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
'PUTIN'-এর ভারত সফরের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে ঠিক কবে তিনি এদেশে আসবেন সেব্যাপারে তিনি কিছু জানাননি।আরও পড়ুন:
♦ মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, চালু হচ্ছে কলকাতা-লন্ডন সরাসরি উড়ান পরিষেবা
লাভরভ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর পুনর্নির্বাচিত হওয়ার পর রাশিয়ায় তার প্রথম বিদেশ সফর করেছিলেন। সে সময় তিনি আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ‘এখন আমাদের পালা।’
আরও পড়ুন:
আরও পড়ুন: