পুবের কলম প্রতিবেদক: আমাদের দেশে ট্রেনে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। দূরপাল্লার ট্রেনে অনেক যাত্রীই কনফার্ম টিকিট না পেয়ে আরএসি টিকিটে যাত্রা করেন। আরএসি টিকিটে একই সিটে দুজন বসে ট্রেনে যেতে পারলেও যাত্রীরা চাদর, তোয়ালে পান না। এটা নিয়ে অনেক সময় যাত্রীদের মধ্যে বিবাদও বাধে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে।
আরও পড়ুন:
সম্প্রতি, রেলওয়ে বোর্ড থেকে সমস্ত জোনাল রেলওয়ে এবং আইআরসিটিসি-র আধিকারিকদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে, এখন আরএসি যাত্রীদেরও আলাদা বেড রোল দেওয়া হবে।
আরও পড়ুন:
চিঠিতে আরও বলা হয়েছে, এসি ক্লাসে (এসি চেয়ার কার ব্যতীত) ভ্রমণকারী আরএসি যাত্রীদের কম্বল, বিছানার চাদর এবং তোয়ালে, বালিশ সহ একটি সম্পূর্ণ বেড রোল কিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=slk2BhbStHU
আরও পড়ুন:
রেলওয়ে বোর্ডের এক সিনিয়ার আধিকারিক বলেছেন যে, বেডরোলের চার্জ এসি ক্লাসের ভ্রমণের আরএসি যাত্রীদের ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তাই এখন আরএসি যাত্রীদের লিনেন এবং একটি সম্পূর্ণ বেডরোল কিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হল, আরএসি যাত্রীদের সঙ্গে অন্যান্য কনফার্ম যাত্রীদের সমান আচরণ করা, যার ফলে আরএসি যাত্রীরাও ধারাবাহিক এবং আরামদায়ক ভ্রমণের সুবিধা পাবেন। সাধারণত, বগির পাশে নীচের বার্থে আরএসি বার্থ দেওয়া আছে।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=WwbxlsWM71I
আরও পড়ুন:
সেখানে একই বার্থে দুই যাত্রী বসে যাতায়াত করতে পারে। তাই কনফার্ম টিকিট না পেলেও অন্তত বসে গন্তব্যে পৌঁছনোর আশায় যাত্রীরা আরএসি সিটে বসেই যাতায়াত করেন। এর সুবিধা দেওয়ায় হাজার হাজার আরএসি যাত্রী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।