পুবের কলম ওয়েবডেস্ক :
আরও পড়ুন:
ডিম হামলার অপমানে পুর চেয়ারম্যান পদত্যাগ করেন। তারই প্রতিবাদে শহরে মৌন মিছিল হল । রানাঘাট পৌরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়ার প্রতিবাদ জানিয়ে মৌন মিছিল করলেন শহরের বাসিন্দাদের একাংশ। শনিবার সকালে রানাঘাট শহরে একটি মৌন মিছিল বেরিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ১০ নম্বর ওয়ার্ডে পুর প্রধানের বাড়ির সামনে শেষ হবার পর কোশল দেবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের দাবি জানিয়ে অনুরোধ রাখেন।
দাবি ওঠে পৌর প্রধানের উপর আক্রমণের সঙ্গে যারা যুক্ত তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি গত শুক্রবারের ঘটনার পরেই পুর প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কোশলদেব বন্দ্যোপাধ্যায়। তিনি যেন, তাঁর ইস্তফা পত্র প্রত্যাহার করেন সেই দাবিও ওঠে। একই সঙ্গে প্রশাসন যেন ইস্তফা পত্র গ্রহণ না করে, সেই আবেদনও করা হয়।,, যদিওবা আজকে মৌন মিছিলের বিষয় মুখ খোলেননি কোশলদেব বন্দ্যোপাধ্যায়।কোশলদেব বলেন, ‘১১ নম্বর ওয়ার্ডে নর্দমা সংক্রান্ত কিছু সমস্যা ছিল। পুরসভা তার সমাধানের জন্য কাজও করছিল। কিন্তু টানা বৃষ্টিতে ওই এলাকায় জল জমে যায় শুক্রবার। তা নিয়েই কিছু লোক আমায় বলতে এসেছিলেন। যাঁরা আমার দিকে ডিম ছুড়েছেন, তাঁদের আমার উপর ব্যক্তিগত রাগ রয়েছে। সেই কারণেই তাঁরা এ কাজ করেছেন। বাকিরা কিন্তু এটার প্রতিবাদ করেছেন। আমার পাড়ার লোকেরা সেই সময়ে আমায় উদ্ধার না করলে হেনস্থারও শিকার হতাম। আমার কারও বিরুদ্ধে অভিযোগ করতে চাই না। ঈশ্বর এর বিচার করবেন!’