পুবের কলম প্রতিবেদক: বিশ্বকাপে গ্রুপ ‘এ’-র ম্যাচে মেক্সিকো ১ -০ গোলে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে। একইসঙ্গে পর ™র দুটি ম্যাচ জিতে  চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করল মেক্সিকো। গোল করার সুযোগ এসেছিল দক্ষিণ কোরিয়ার সামনেও। তবে তারা সেগুলি কাজে লাগাতে পারেনি। দক্ষিণ কোরিয়াকে আটকানোর জন্য ডিফেন্সকে শক্তিশালী করে দল সাজায় মেক্সিকো।

এ দিকে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখেছিল কোরিয়া। মাঝেমধ্যেই দেখা যায় মেক্সিকো ৮-৯ জন মিলে ডিফেন্স করছে। তারই মধ্যে পালটা কয়েকটি প্রতি আক্রমণও তুলে এনেছিল ঘরের মাঠের দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুর ৫ মিনিটেই লুইস রোমোর গোলে এগিয়ে যায় মেক্সিকো। এক্ষেত্রে নিজের দায় এড়াতে পারেন না কোরীয় গোলরক্ষক।

বক্সে ভেসে আসা বল গ্রিপ করেন গোলরক্ষক কিম সেউং। তবে মাটিতে পড়ার সময় তাঁর হাত থেকে বল বেরিয়ে যায়। সামনেই দাঁড়ানো রোমো বল গোলে ঠেলে দেন। এরপরে অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি দক্ষিণ কোরিয়া। ৮৭ মিনিট তারা দিনের সহজতম সুযোগটি নষ্ট করে। ছয় গজ বক্সের মধ্যে থেকে নেওয়া কোরিয়ার ইয়োদের হেড দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দেন গোলরক্ষক রাউল।