মোল্লা জসিমউদ্দিন: দীর্ঘদিন ২১ জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশের আয়োজন করে এসেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ওই কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় ভিড় জমান তৃণমূল কর্মী-সমর্থকরা। এর ফলে প্রতি বছরই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী;দুর্ভোগে পড়েন অনেকেই। এবার সেই সমাবেশ নিয়েই বড় আইনি জটিলতায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশিকা অগ্রাহ্য করে বছরের পর বছর ধর্মতলায় শহিদ সমাবেশ করার অভিযোগে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করল কলকাতা হাইকোর্ট।
তাঁদের নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে তৃণমূল-সহ রাজ্যের মোট ৩৮টি রাজনৈতিক দলকে নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সে সময় মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। সেই মামলায় আদালত পর্যবেক্ষণ করেছিল, -‘বড় রাজনৈতিক সভা বা মিছিলের কারণে কলকাতায় তীব্র যানজট তৈরি হয়। এর ফলে সাধারণ মানুষ, নিত্যযাত্রী এমনকী জরুরি পরিষেবাও সমস্যার মুখে পড়ে’। আদালত তখন স্পষ্ট জানিয়েছিল, -‘রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে যেতে পারে না। অ্যাম্বুল্যান্স বা অন্যান্য জরুরি পরিষেবার পথ যাতে বন্ধ না হয়, সেদিকেও বিশেষ নজর রাখতে হবে’। সভা বা মিছিলের জন্য কোনও বড় বা প্রধান রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্টের নির্দেশ ছিল, পথচারী ও যানবাহন চলাচলের জন্য রাস্তার একাংশ খোলা রাখতে হবে। প্রয়োজনে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। কোনও সভা বা মিছিলকে কেন্দ্র করে ভাঙচুর বা অশান্তি হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিল রাজ্যের উচ্চ আদালত। অভিযোগ, সেই নির্দেশিকা থাকা সত্ত্বেও বছরের পর বছর ধর্মতলায় ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ হয়েছে। রাস্তা আটকে ভিড় জমেছে, যান চলাচল ব্যাহত হয়েছে। সেই কারণেই এবার আদালত অবমাননার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল কলকাতা হাই কোর্ট। ২১ জুলাই ধর্মতলায় সভা করে বিপাকে তৃণমূল কংগ্রেস। হাইকোর্টের নির্দেশ অবমাননায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। তৃণমূল দলের চেয়ারপার্সন মমতা বন্দোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে নোটিশ দিল। নোটিশ ধরাতে নির্দেশ দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আগামী ৩ জুলাই মামলার শুনানি সম্ভাবনা।একুশে জুলাই মামলায় আদালত অবমাননার নোটিশ মমতা - অভিষেককে
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৯ জুন ২০২৬, ২২:০০
আরও খবর
একুশের মঞ্চে অপমানের জেরে ফেসবুকে ক্ষোভপ্রকাশ কল্যাণের, প্রকাশ্যে কালীঘাট তৃণমূলের কোন্দল
শহিদ স্মরণের মঞ্চে মমতার ছবি রেখেই জোড়া আক্রমণ, একুশে জুলাইয়ে ধর্মতলায় অভিনব উদ্যোগ কংগ্রেসের
মমতা-অভিষেককে 'আনফলো' করল কলকাতা পুলিশ, ফলোর তালিকায় জুড়ল মোদি-শাহ ও শুভেন্দু
ভবানীপুরের বুথে মমতা, ‘রাতদুপুরে তল্লাশি’ নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো
মমতা ‘বাংলার বাঘিনী’: গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ের বাংলার পাশে উদ্ধব
মমতা ‘বাংলার বাঘিনী’: গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ের বাংলার পাশে উদ্ধব
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
আর জি কর থেকে বেকার ভাতা—বঙ্গ ভোটে মমতাকে নিশানা রাহুলের
আর জি কর থেকে বেকার ভাতা—বঙ্গ ভোটে মমতাকে নিশানা রাহুলের
‘সুন্দরবন হবে পৃথক জেলা’, বিজেপিকে রুখে বাংলা বাঁচানোর ডাক তৃণমূল সুপ্রিমোর
‘সুন্দরবন হবে পৃথক জেলা’, বিজেপিকে রুখে বাংলা বাঁচানোর ডাক তৃণমূল সুপ্রিমোর
‘অনুপ্রবেশের দায় আপনার, আগে পদত্যাগ করুন’, অমিত শাহ ও মোদিকে তীব্র আক্রমণ মমতার
‘অনুপ্রবেশের দায় আপনার, আগে পদত্যাগ করুন’, অমিত শাহ ও মোদিকে তীব্র আক্রমণ মমতার
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র