পুবের কলম, ওয়েবডেস্ক: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনায় একাধিক পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কোটি কোটি মানুষের জনসমাগম। বিপর্যয় এড়াতে যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তারপরও মহাকুম্ভে ঘটল বড়সড় দুর্ঘটনা। মৌনী অমাবস্যার ‘অমৃতস্নান’ উপলক্ষে হাজার হাজার মানুষের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত দশজনের।
আহত হয়েছেন কমপক্ষে তিরিশ জন। এই ঘটনায় বদলে গিয়েছে মহামেলার পরিবেশ। আতঙ্কিত পুণ্যার্থীদের একাংশ দ্রুত প্রয়াগরাজ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ইতিমধ্যে হেলকপ্টার করে নজরদারি চালানো হচ্ছে মহাকুম্ভে। পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনার পর পৌঁছে গিয়েছে এনএসজি, আধাসেনা। তারা গোটা ঘটনাটি তদারকি করছে।আরও পড়ুন:
Read More: মহাকুম্ভে বড়সড় দুর্ঘটনা, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১০ জনের মৃত্যু
আরও পড়ুন:
সূত্রের খবর, বুধবার রাত্রি দুটো নাগাদ প্রচন্ড ভিড়ের চাপে ভেঙে যায় ব্যারিকেড। অন্তত দশ হাজার পুণ্যার্থী একসঙ্গে স্নান করতে যাওয়ার জেরেই এই দুর্ঘটনা। মাঝ রাতে দুর্ঘটনার পরেই দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ, দমকলের বাহিনীর পাশাপাশি রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজে নামে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ।