পুবের কলম,ওয়েবডেস্ক:
আরও পড়ুন:
[caption id="" align="aligncenter" width="640"]
ভাতিজির দেহ বুকে জড়ানো ফিলিস্তিনি নারীর ছবি জিতল আন্তর্জাতিক সেরা পুরস্কার[/caption]
যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত ছোট্ট ভাতিজির সাদা কাপড়ে জড়ানো নিথর মরদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন ফিলিস্তিনি এক নারী। হৃদয়বিদারক এই ছবি সেরার পুরস্কার জিতেছে। বৃহস্পতিবার চলতি বছরের ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। তাতেই এই খবর প্রকাশ্যে এসেছে । মর্মান্তিক মুহূর্তটি ক্যামেরাবন্দী করেছেন রয়টার্সের সাংবাদিক মুহাম্মদ সালেম।
ছবিটিতে ইনাস আবু মামারকে পাঁচ বছর বয়সী ভাইয়ের মেয়ে সালিকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যায়। গত অক্টোবরে খান ইউনিসে ক্ষেপণাস্ত্র হামলায় মা ও বোনসহ মৃত্যু হয় সালির।আরও পড়ুন:
https://twitter.com/malonebarry/status/1780909926493126882?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1780909926493126882%7Ctwgr%5E7463417e09882c34b600f0d18d690d7fd6f5c200%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.timesofisrael.com%2Fphotograph-of-aunt-holding-body-of-dead-niece-in-gaza-wins-world-press-photo-award%2F
আরও পড়ুন:
ফিলিস্তিন-গাজা সংঘাত শুরুর ১০ দিন পর গত ১৭ অক্টোবর খান ইউনিসের নাসের হাসপাতালে ছিলেন সালেম। সেখানকার মর্গে ৩৬ বছর বয়সী মামারকে সাদা কাপড়ে জড়ানো এক শিশুর লাশ শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে দেখেন তিনি।