পুবের কলম,ওয়েবডেস্ক: রাষ্ট্রপতি শাসনের পর এই প্রথমবার। সেপ্টেম্বরে মণিপুরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to visit Manipur)। দীর্ঘ দু'বছর ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত রয়েছে উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চলটি। হিংসাবিদীর্ণ এলাকায় শান্তি ফেরাতে রাষ্ট্রপতি শাসন জারি হলেও, এখনও পুরোপুরি শান্ত হয়নি উত্তর-পূর্বের এই রাজ্য।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি শেষবার মণিপুরের মাটিতে পা পড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
তারপর ২০২৩ সালের মে মাসে মণিপুরে জ্বলে ওঠে ভয়াবহ জাতি দাঙ্গার আগুন। প্রাণ হারান বহু মানুষ। ২ বছর পরেও এখনও পুরোপুরি শান্ত হয়নি উত্তর-পূর্বের এই রাজ্য। অথচ সে রাজ্যে এখনও পর্যন্ত পা পড়েনি নরেন্দ্র মোদির। তবে এ বার সূত্রের দাবি, আগামী মাসে মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।