আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতির। আজাদি কা অমৃত মহোৎসব, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
আরও পড়ুন:
এদিন তিনি স্বাধীনতা সংগ্রামীদের কথা স্মরণ করে বলেন, ১৯৪৭ সালের ১৫ অগস্ট ব্রিটিশ দের তাড়িয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল।দেশ স্বাধীন হওয়ার প্রক্রিয়া এত সহজ ছিল না।
অনেকের জীবন, রক্তের ও ত্যাগের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। তাই যাঁদের জন্য আমরা এই দেশে মুক্ত ভাবে শ্বাস নিতে পারছি, সেই সব বীর শহিদদের আত্মত্যাগকে আমরা যেন প্রত্যেকে স্মরণ করি।”তাদের যেনও কোনোভাবে ভুলে না যায়।আরও পড়ুন:
শুধু অতীতের কথা নয়,তিনি দেশের বর্তমান অবস্থা সম্পর্কে উল্লেখ করেন।
তিনি জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভিড টিকা দিয়ে ভারত বৃহত্তম টিকাকরণ অভিযান সম্পন্ন করেছে।আরও পড়ুন:
এমনকি ভারত ২০০ কোটি ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। তাই জন্য ভারতের সকল নাগরিককে ধন্যবাদ জানিয়েছেন তিনি এবং গর্ববোধও করেছেন তিনি। কোভিড মহামারীর মোকাবিলা করতে বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় ভারত অনেক ভাল কাজ করেছে বলেও দাবি করেছেন মুর্মু।
আরও পড়ুন:
এদিন স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীর কথা স্মরণ করতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, মহাত্মা গান্ধীর মতো নেতারা আধুনিক কালেও আমাদের প্রাচীন মূল্যবোধগুলিকে সযত্নে রক্ষা করেছেন।
আরও পড়ুন:
প্রান্তিক আর্থ-সামাজিক অবস্থান থেকে দেশের প্রথম নাগরিক হওয়া দ্রৌপদী মুর্মু আরও জানিয়েছেন, মেয়েদের মধ্যেই লুকিয়ে রয়েছে দেশের ভবিষ্যৎ।এমন অনেক দেশ আছে যেখানে স্বাধীনতার পরেও মেয়েদের নিজেদের অধিকারের জন্য বহু লড়াই করতে হয়।এমনকি ভোটাধিকার এর জন্যও লড়াই করতে হয়। কিন্তু ভারত এমন একটি দেশ যেখানে স্বাধীনতার পরই মহিলারা ভোটাধিকার পেয়েছে। ভারত সমগ্র বিশ্বকে গণতন্ত্রের আসল অর্থ শিখিয়েছে।”এদিনের ভাষণে তিনি আরও জানান, পুরনো দিনের ধ্যানধারণা ভেঙে এখনকার মেয়েরাও যে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের স্থান করে নিচ্ছে তারও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: