পুবের কলম ওয়েব ডেস্কঃ নেতানিয়াহুকে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসরাইলের সাধারণ নির্বাচনে জয়লাভ করে পুনরায় প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত হন তিনি। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে ফোনে বেশ কিছুক্ষণ কথা হয় বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর।গত ১ নভেম্বর ইসরাইলে ভোট হয়েছিল। সেই ভোটে ১২০টি আসনের মধ্যে ৩২টিতে জয়ী হয় দক্ষিণপন্থী লিকুদ পার্টি।
অন্যদিকে, ইয়ার লেপিদের রাজনৈতিক দল ইয়েশ আতিদ ২৪টি আসনে জয়লাভ করেছিল। এই পরিস্থিতিতে মধ্যপন্থী ও কট্টর দক্ষিণপন্থী দলগুলি নেতানিয়াহুর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।নেসেটে বেনজামিনের পক্ষে ৬৩ জন সমর্থন জানায়। মধ্যপন্থী ও দক্ষিণপন্থী দলগুলির কাছ থেকে সমর্থন পেয়ে ফের ১৮ মাস পরে ইজরায়েলের প্রধানমন্ত্রী পদে আসীন হন বেনজামিন নেতানিয়াহু।প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই বেনজামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টুইটারে হিব্রু ভাষায় তিনি লেখেন, “সরকার গঠনের জন্য বেনজামিন নেতানিয়াহুকে আন্তরিক অভিনন্দন।আরও পড়ুন:
আমাদের দুই দেশের কূটনীতিক সম্পর্ককে আরও মজবুত করতে আমি প্রস্তুত আছি। আশা করছি ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক খুব ভালো হবে।অন্যদিকে নেতানিয়াহু প্রধানমন্ত্রীত্বে আসার পরদিনই প্রয়াত হন নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। শুক্রবার সকালে সেই শোকের খবর পেয়েই মোদির উদ্দেশে সমবেদনা জানিয়ে টুইট করেন তিনি।
২০১৯ সালে এই বেনজামিন নেতানিয়াহুর বিরুদ্ধেই ঘুষ, জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল।আরও পড়ুন:
সে সময় বাধ্য হয়ে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়েছিলেন। তার পর থেকে গত ৪ বছরে ইজরায়েলে পাঁচটি নির্বাচন হয়েছে। ইয়ার ল্যাপিড সরকারও গঠন করেছিলেন। কিন্তু, তা বেশিদিন টেকেনি। তারপর ফের মসনদে ফিরলেন সেই নেতানিয়াহু। এখন তাঁকে সব ক্ষেত্রেই নির্ভর করতে হবে অতি-ডানপন্থী রিলিজিয়াস জা়য়োনিজ়ম পার্টির উপরে।