পুবের কলম,ওয়েবডেস্ক: নিজের মেয়েকে খুন করে আত্মঘাতী অধ্যাপক। ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে। সূত্রের খবর, নিজের ৮ বছরের কন্যাসন্তানের গলা কেটে নিজে আত্মঘাতী হন ব্যক্তি। রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ইতিমধ্যেই দেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পরিবার সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন  সন্দীপ গোয়েল (৩৫)। চলছিল চিকিৎসা। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল সে।

তবে কেন মেয়েকে খুন করলেন অধ্যাপক তা এখনও অজনা। তৈরি হয়েছে ধোঁয়াশা।

https://twitter.com/ANI/status/1767012354426806767?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1767012354426806767%7Ctwgr%5Ef0e6cfa1ec64f593cd40a44d5ea649161cd874b1%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fnews.abplive.com%2Fstates%2Fharyana-hisar-scientist-professor-slits-daughters-throat-dies-by-suicide-1670996

পুলিশ সূত্রে খবর, হিসারে লালা রাজপত রায় ইউনিভার্সিটি অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সের অধ্যাপক ছিলেন  সন্দীপ গোয়েল।

এদিন বিকেলে স্ত্রীকে জানান, মেয়েকে নিয়ে ঘুরতে বের হবেন তিনি। বেরিয়েও যান। তবে সন্ধ্যা গড়িয়ে রাত পার হতেও বাড়ি না ফেরায় বিশ্ববিদ্যালয়েই খোঁজ করতে যান তিনি। অধ্যাপকের ঘর ভিতর থেকে বন্ধ ছিল। সেটি খুলতেই অধ্যাপক ও তাঁর মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান স্ত্রী। ধারাল ব্লেড দিয়ে কন্যাসন্তানের গলা কেটে খুন করেছেন সন্দীপ বলেই খবর।