পুবের কলম ওয়েবডেস্কঃ মদিনার পবিত্র মসজিদে নববীর অতিথি ইমাম শায়েখ মাহমুদ খলিল আল-ক্বারি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.)। শনিবার স্থানীয় সময় সকাল আটটায় হাসপাতালে মারা যান তিনি। কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার মাগরেবের নামাযের পর মসজিদে নববীতে শায়েখ মাহমুদ আল ক্বারির নামাযে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। হারামাইন শরিফাইনের মিডিয়া ওয়েবসাইট এ তথ্য জানিয়েছে। শায়েখ মাহমুদ খলিল ২০১৮ সালে অতিথি ইমাম হিসেবে মসজিদে নববীতে তারাবি নামায পড়িয়েছিলেন। এছাড়া ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ মসজিদে কুবার নিয়মিত ইমাম ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে সউদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী ডক্টর আবদুল লতিফ আল-শায়েখ শোক প্রকাশ করেছেন। ট্যুইটে তিনি লেখেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে শায়েখ মাহমুদ খলিল আল-ক্বারির মৃত্যুর সংবাদ জানাচ্ছি। আল্লাহ তার প্রতি রহম করুন এবং তাঁকে ক্ষমা করুন। আমরা তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাই।’ শায়েখ মাহমুদ খলিল আল-ক্বারি মদিনায় জন্মগ্রহণ করেন। তার পিতা শায়েখ খলিল আল-হুসারি আল-ক্বারি একজন সুন্নি-মিশরীয় তেলাওয়াতকারী এবং শিক্ষক ছিলেন। শায়েখ মাহমুদ খলিল দশ বছর বয়সেই কুরআন হিফজ শেষ করেন। পরবর্তী সময়ে তিনি কুরআন ও ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স ডিগ্রি লাভ করেন।পবিত্র মসজিদে নববীর 'অতিথি ইমামের' ইন্তেকাল
ইমামা খাতুন
প্রকাশিত:
২৬ জুন ২০২২, ১৪:৫৯
আরও খবর
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
উচ্চবর্ণের মেয়ের সাথে বন্ধুত্ব, ১৮ বছরের দলিত যুবককে পিটিয়ে খুন উত্তরাখণ্ডে
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু হল বাংলাদেশি নাগরিকের, দেশে ফেরানো হচ্ছে দেহ
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে নিভে গেল একই পরিবারের ৮ সদস্যসের প্রাণ, শোকে স্তব্ধ গুরুগ্রাম
ঝড়-বৃষ্টির তাণ্ডবে মৃত ৭ জনের পরিবারকে ৪ লক্ষ টাকা সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঝড়-বৃষ্টির তাণ্ডবে মৃত ৭ জনের পরিবারকে ৪ লক্ষ টাকা সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর
ছাদ থেকে পড়ে মৃত্যু ভূতের ভবিষ্যৎ ছবির পরিচালক অনীকের, কারণ জানতে তদন্তে পুলিশ
ছাদ থেকে পড়ে মৃত্যু ভূতের ভবিষ্যৎ ছবির পরিচালক অনীকের, কারণ জানতে তদন্তে পুলিশ
বাংলাদেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৪৫, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭ শিশুর
বাংলাদেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৪৫, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭ শিশুর
গবাদি পশু চুরির সন্দেহে অসমে গণপিটুনিতে মৃত্যু সংখ্যালঘু সম্প্রদায়ের ২ জনের, আহত এক
গবাদি পশু চুরির সন্দেহে অসমে গণপিটুনিতে মৃত্যু সংখ্যালঘু সম্প্রদায়ের ২ জনের, আহত এক
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা