পুবের কলম ওয়েব ডেস্ক: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে দেশের যুবসমাজকে সচেতন করলেন রাহুল গান্ধি। স্বামী বিবেকানন্দের শিক্ষার কথা মনে করিয়ে দিয়ে শুক্রবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে চাঁছাছোলা ভাষায় সরব হন ওয়েনাড়ের সাংসদ।
আরও পড়ুন:
এক্স পোস্টে রাহুল লেখেন, দেশের যুবসমাজ! আজ জাতীয় যুব দিবসে স্বামী বিবেকানন্দের ভাবনাকে আবার স্মরণ করতে হবে আমাদের।
তরুণদের ভাবতে হবে আমাদের স্বপ্নের ভারতের পরিচয় কী হবে। আমাদের জীবনযাত্রার মান নাকি শুধু আবেগপ্রবণতা? উস্কানিমূলক স্লোগান দেওয়া যুবক নাকি কর্মজীবী যুবক? ভালবাসা নাকি ঘৃণা?আরও পড়ুন:
রাহুল লেখেন, প্রকৃত ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য আবেগের রাজনৈতিক অপব্যবহার চলছে। এটা দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
আরও পড়ুন:
ক্রমবর্ধমান বেকারত্ব ও মূল্যস্ফীতির চাপে ভুগছে মানুষ আর সেই সময়টাকে 'অমৃত কাল' বলে চালাচ্ছে সরকার।
আরও পড়ুন:
ক্ষমতার দাম্ভিকতায় মেতে ওঠা সম্রাট মাটির বাস্তবতা থেকে অনেক দূরে সরে গেছেন। এই অন্যায়ের ঝড়ে ন্যায়ের শিখা জ্বালিয়ে রাখতে স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে এই সংগ্রামে আমার সঙ্গে যোগ দিচ্ছে কোটি কোটি যুবক। সত্যের জয় হবে, ন্যায়ের জয় হবে।
আরও পড়ুন: