পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত–আফগানিস্তান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল তালিবান সরকার। আফগানিস্তানের প্রথম কূটনৈতিক প্রতিনিধি হিসেবে নূর আহমেদ নূরকে নিয়োগ করা হয়েছে ভারতে। ইতিমধ্যেই তিনি নয়াদিল্লিতে পৌঁছেছেন। যদিও এখনও পর্যন্ত তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ভারত।
তালিবান ক্ষমতায় আসার পর নূর আহমেদ নূরই দিল্লিতে আফগান দূতাবাসের প্রথম কূটনীতিক। এর আগে তিনি আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের ফার্স্ট পলিটিক্যাল ডিরেক্টর ছিলেন। গত অক্টোবরে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের সময় তাঁর সঙ্গেই ছিলেন নূর। ওই সফরে তাঁরা দেওবন্দের দারুল উলুম মাদ্রাসাও পরিদর্শন করেন। গত বছরের ডিসেম্বরে ঢাকা সফরেও গিয়েছিলেন তিনি।২০২২ সালে কাবুলে ভারতের প্রযুক্তিগত মিশন চালুর পর থেকেই দুই দেশের সম্পর্ক নতুন গতি পেয়েছে। গত বছর অক্টোবরে সেই মিশনকে ‘দূতাবাসের মর্যাদা’ দেওয়ার ঘোষণা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর ফলে চিন, রাশিয়া ও উপসাগরীয় দেশগুলির মতো ভারতেও কূটনৈতিক প্রতিনিধি নিয়োগের সুযোগ পায় তালিবান সরকার। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান-আফগান সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারত-আফগান ঘনিষ্ঠতা নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।ভারতে প্রথম কূটনৈতিক প্রতিনিধি নিয়োগ করল তালিবান সরকার, নয়াদিল্লিতে পৌঁছলেন নূর আহমেদ নূর
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭
আরও খবর
আফগানিস্তানে দূতাবাস চালু করল ভারত, কূটনীতিক সম্পর্কের উন্নতি
তিন দশকের ভয়াবহ খরায় আফগানিস্তান
T-20-তে ইতিহাস, সর্বোচ্চ উইকেটের মালিক রশিদ
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল
আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর যুদ্ধাপরাধের তদন্তে শুরু
আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর যুদ্ধাপরাধের তদন্তে শুরু
ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১
ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর