পুবের কলম, ওয়েবডেস্ক: ফের টার্গেট কাফিল খান। গোরক্ষপুরের বিআরডি মেডিকেল কলেজের প্রাক্তন চিকিৎসক কাফিল খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করল উত্তরপ্রদেশ পুলিশ। সরকারের বিরুদ্ধে বই লেখার অভিযোগেই কাফিল খানের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পাশাপাশি তাঁর বই প্রকাশের জন্য আরও পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধেও এফআইআর করেছে যোগী সরকার।
আরও পড়ুন:
কাফিল খান বই লিখে সরকারকে উৎখাত করার চেষ্টা করেছেন বলেই অভিযোগ তোলেন ব্যবসায়ী মনীশ শুক্লা।
কৃষ্ণ নগরের ব্যবসায়ী শুক্লার অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করে পুলিশ।আরও পড়ুন:
লখনউয়ের কৃষ্ণ নগর পুলিশের এসএইচও জিতেন্দ্র প্রতাপ সিং বলেছেন, "ব্যবসায়ী মনীশ শুক্লার অভিযোগের ভিত্তিতে আইপিসির বিভিন্ন ধারায় এবং 'প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস' আইন লঙ্ঘনের অভিযোগে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।"
আরও পড়ুন:
অভিযোগ, অর্থ সংগ্রহের পন্থা হিসেবেও বইটি তাঁর সমর্থকদের বিক্রি করেছেন কাফিল। পাশাপাশি ২০১৭ সালে অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর ঘটনায় নিজেকে নির্দোষ প্রমাণ করতেই এই বই প্রকাশ করেছেন তিনি। রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে উৎখাত করার উদ্দেশ্যই বই লেখা হয়েছে।
২০২৪ সালে হিন্দুপন্থীরাই সরকার গঠন করবে বলেও দাবি করা হয়েছে বইটিতে। ব্যবসায়ীর দাবি, সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাধাতে কয়েকজন ব্যক্তিকে ফোনে আলোচনা করতেও শুনেছেন তিনি।আরও পড়ুন:
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিআরডি মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন কাফিল খান। ২০১৭ সালে হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রচুর শিশুর মৃত্যু হয়েছিল। কাফিলের গাফিলতির জন্যই শিশুমৃত্যু হয়েছে, এমনই অভিযোগ তুলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘদিন জেলও খাটতে হয়েছিল তাঁকে।