পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিন রাষ্ট্রকে স্পষ্টভাবে ও চূড়ান্তভাবে স্বীকৃতি দিতে পশ্চিমা দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। মাদ্রিদে আয়োজিত অষ্টম রাষ্ট্রদূত সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের স্পষ্টভাবে এবং আবেগের সাথে বলতে হবে যে ফিলিস্তিনি জনগণ হামাসের কর্মকাণ্ডের জন্য মূল্য দিতে পারে না।’ স্পেনের প্রধানমন্ত্রী জানান, গাজার দুর্ভোগের খবর তিনি নিয়মিত রাখছেন। তবে বিগত তিন মাসে গাজার অবস্থা আরও খারাপ হয়েছে।
তাঁর কথায়, ‘যে সংখ্যক সাধারণ মানুষ মারা গিয়েছে তা সহ্য করা যায় না।’ পেদ্রো জানান, এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রথম লক্ষ্য হল দ্রুত একটি যুদ্ধবিরতি কার্যকরে কাজ করা। যুদ্ধ শেষ হলে একটি শান্তি সম্মেলন আয়োজনের ওপরও জোর দেন স্প্যানিশ নেতা পেদ্রো স্যাঞ্চেজ। স্যাঞ্চেজ বলেন, শান্তি সম্মেলনে দুই রাষ্ট্রের কথা চিন্তা করে গুরুতর, ন্যায্য ও বিশ্বাসযোগ্য সমাধান বের করে আনতে হবে। তাঁর কথায়, ‘আপনি এটা আগেও শুনেছেন যে, এটা এখন একটি দেশ, কারণ ইসরাইলকে অনেকেই স্বীকৃতি দিয়েছেন তবে ফিলিস্তিনকে পশ্চিমা দেশগুলি মেনে নেয়নি।’ ফিলিস্তিন ও ইসরাইলকে ‘শান্তি ও নিরাপত্তা’র সঙ্গে একত্রে বসবাস করতে হবে বলেও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। উল্লেখ্য, নভেম্বরে স্পেনের ক্ষমতায় আসার পর পেদ্রো বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নকে চাপ প্রয়োগ করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে কাজ করবে স্পেন। কিন্তু ইইউ সেই প্রস্তাবে রাজি না হলে স্পেন একাই ফিলিস্তিনের পাশে থাকার সিদ্ধান্তে কথা জানায়। এর ফলে ইসরাইল ও স্পেনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়। স্পেন থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় ইসরাইল।‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ পশ্চিমাদের প্রতি আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর
ইমামা খাতুন
প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৪, ১৩:৪০
আরও খবর
২০ নয় বিদ্রোহী শিবিরে সাংসদের সংখ্যা বেড়ে ২২; দাবি কাকলি ঘোষ দস্তিদারের
জলবায়ুর ধাক্কায় বিলুপ্তির মুখে হাজারো উদ্ভিদ, সংকুচিত হচ্ছে তাদের আবাসস্থল
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ
ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি, রবিবার স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দিল আইআরজিসি
ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি, রবিবার স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দিল আইআরজিসি
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
রক্ষণাবেক্ষণের কাজে কাল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট
রক্ষণাবেক্ষণের কাজে কাল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট
সীমান্ত এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার নির্দেশ অমিত শাহের
সীমান্ত এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার নির্দেশ অমিত শাহের
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর