বিশেষ প্রতিবেদন: গাজা যুদ্ধকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে লোহিত সাগরে। বিশ্বের অন্যতম বাণিজ্যিক এই নৌ-পথে গাজার সমর্থনে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী ইসরাইল-আমেরিকার সঙ্গে সম্পর্কিত জাহাজে এখনও হামলা চালাচ্ছে। এর ফলে রেড-সিতে যেমন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনই বৃদ্ধি পাচ্ছে ফ্রেইট রেট বা বাণিজ্যিক জাহাজ চলাচলের খরচ। ব্রিটেনভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড কন্টেইনার ইন্ডেক্স জানাচ্ছে, এ নিয়ে আট সপ্তাহের মতো লোহিত সাগরে ফ্রেইট চার্জ বৃদ্ধি পেয়েছে। কারণ, লোহিত সাগর দিয়ে এখন অনেক কোম্পানিই তাদের জাহাজ নিয়ে যেতে ভয় পাচ্ছে, পরিবর্তে তারা আফ্রিকা ঘুরে ইউরোপে যাচ্ছে।
এর ফলে ১০ থেকে ১৪ দিন সমুদ্রে বেশি চলতে হচ্ছে বাণিজ্যিক জাহাজগুলিকে। স্বভাবতই বৃদ্ধি পাচ্ছে ফ্রেইট রেট। অন্যদিকে, হুথিদের আক্রমণের কারণে লোহিত সাগরে ব্যাপক হারে জাহাজ চলাচল কমে গিয়েছে। উল্লেখ্য, ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে যোগাযোগ স্থাপনকারী সুয়েজ খাল হল ইউরোপ ও এশিয়াকে যুক্ত করা সবচেয়ে সুবিধাজনক রুট। এই পথেই বিশ্ববাণিজ্যের ১২ শতাংশ হয়ে থাকে। কিন্তু জাহাজকে ঘুরে যাওয়ায় এখন সময়ের সঙ্গে সঙ্গে জাহাজ চলাচলের খরচও অনেক বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক জাহাজগুলিকে এখন ‘কেপ অফ গুড হোপ’ দিয়ে ঘুরে যেতে হচ্ছে। বর্তমানে জাহাজে থাকা একটি ৪০ ফুট লম্বা কন্টেইনারের ফ্রেইট রেট ল ৩,৯৬৪ ডলার যা নভেম্বরের ২৫ তারিখে ছিল ১,৩৮২ ডলার। প্রসঙ্গত, ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর হামলার জেরে গত দুই মাসে সুয়েজ খাল দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের সংখ্যা ৪২ শতাংশেরও বেশি কমে গেছে। এর ফলে আন্তর্জাতিক বাজার বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা রাষ্ট্রসংঘের।রেড-সি সংকট: ‘ফ্রেইট চার্জ’ লাগাতার বৃদ্ধি
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৪, ১৪:১২
আরও খবর
জোরহাটে অবতরণের সময় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান
‘আমার পুরো বাড়ি সার্চ হয়েছে’, পুলিশি তল্লাশির পর বললেন অভিষেক
পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তৎপরতা, মদন মিত্রের একাধিক ঠিকানায় হানা
কাকভোরে অভিষেকের বাড়িতে পুলিশের তল্লাশি, খবর পেয়েই পৌঁছলেন মমতা
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন নাকচ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন নাকচ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
‘গাজা থেকে মুসলিমদের মুছে ফেলা হোক’, মার্কিন হামলায় নিহত ভারতীয় নাবিকের বাবার পুরনো বিদ্বেষী পোস্ট প্রকাশ্যে
‘গাজা থেকে মুসলিমদের মুছে ফেলা হোক’, মার্কিন হামলায় নিহত ভারতীয় নাবিকের বাবার পুরনো বিদ্বেষী পোস্ট প্রকাশ্যে
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র