পুবের কলম, ওয়েব ডেস্ক: প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকায় ২ লাখ ৬৯ হাজার মুসল্লিকে পবিত্র মক্কা নগরে প্রবেশ করতে দেয়নি সৌদি আরব কর্তৃপক্ষ। এসব মুসল্লি পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন।
আরও পড়ুন:
গত বছর হজের সময় ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে ১ হাজার ৩০০-এর বেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছিলেন। এ বছর তাপপ্রবাহের কারণে মৃত্যু রোধ করতে মুসল্লিদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।
নিয়ম লঙ্ঘনের কোনো প্রমাণ পেলে তাঁদের মক্কা নগরে ঢুকতে দেওয়া হচ্ছে।আরও পড়ুন:
আগামীকাল বুধবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। গত বছরের মতো এ বছর তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস নেই। তবে পূর্বাভাস অনুযায়ী, হজের সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
আরও পড়ুন:
ইতিমধ্যে প্রায় ১৫ লাখ হজযাত্রী পবিত্র মক্কা নগরে পৌঁছেছেন।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় গত সোমবার জানিয়েছে, তারা ইতিমধ্যে ৪৪ জন হিটস্ট্রোকের রোগীকে চিকিৎসা দিয়েছে।আরও পড়ুন:
সউদি আরবের স্বাস্থ্য উপমন্ত্রী আবদুল্লাহ আসিরি বলেছেন, তাঁরা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘হজের সময় চরমভাবাপন্ন তাপমাত্রা দেখা যাচ্ছে। তাই, তাপজনিত অসুস্থতার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।’
আরও পড়ুন:
আবদুল্লাহ আসিরি আরও বলেন, হজ উপলক্ষে ৫০ হাজার চিকিৎসাকর্মী ও প্রশাসনিক কর্মী মোতায়েন করা হয়েছে। গুরুতর রোগীদের জন্য হাসপাতালে ভেন্টিলেটর-সুবিধার ৭০০টির বেশি শয্যায প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন: