পুবের কলম,ওয়েব ডেস্ক:  চণ্ডীগড় মেয়র নির্বাচনে AAP-এর কুলদীপ কুমারকে বিজয়ী ঘোষণা করেছে SC।  চণ্ডীগড়‌ের মেয়র নির্বাচনে প্রিসাইডিং অফিসারের বাতিল করা আটটি ভোটই বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 

গত ৩০ জানুয়ারি মেয়র নির্বাচন ছিল চণ্ডীগড়ে। বিজেপিকে রুখতে হাত মিলিয়ে লড়াইয়ে নেমেছিল কংগ্রেস এবং আপ।

ভোটের হিসাবে প্রথমে এগিয়েও গিয়েছিলেন আপ-কংগ্রেস জোটের প্রার্থী কুলদীপ সিং। মোট ৩৬টি বৈধ ভোটের মধ্যে জোট পায় ২০টি।

অন্যদিকে, বিজেপির মেয়র পদপ্রার্থী মনোজ সোনকর পান ১৬টি ভোট। কিন্তু পরে কুলদীপের পাওয়া ৮টি ভোটকে বাতিল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার অনিল মাসি। ফলে বিরোধী শিবিরের ভোট নেমে আসে ১২টিতে। ১৬ ভোট পেয়েই জয়ী ঘোষিত হন বিজেপি প্রার্থী। তবে এদিন অফিসারের বাতিল করা আটটি ভোটই বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।