পুবের কলম, ওয়েবডেস্ক: পাঁচ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ সাত বছরের নাবালকের বিরুদ্ধে। কানপুরের দেহাত জেলার ঘটনা। আকবরপুর থানার অধীনে একটি গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনা সামনে আসতেই হতবাক মানুষ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের সঙ্গে একই পাড়াতে থাকে পাঁচ বছরে মেয়েটি। রবিবার রাতের ঘটনা। নির্যাতিতার মা মঙ্গলবার পুলিশে অভিযোগ দায়ের করেছেন।আরও পড়ুন:
পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৭৬ ধারা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত ছেলে এবং নির্যাতিতা মেয়ে উভয়কেই অবিলম্বে সুরক্ষামূলক হেফাজতে নেয় পুলিশ। নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের ঘটনা উল্লেখ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।