আরও পড়ুন:
অর্পিতা লাহিড়ী, আইভি আদক, হাওড়া: রবিনসনস্ট্রীট কঙ্কাল কান্ডের ছায়া এবার হাওড়ার রামরাজাতলার নন্দীপাড়া এলাকায়। তিনদিন ধরে মায়ের দেহ আগলে বসে রইলেন মেয়ে। এলাকায় ময়ূর বাড়ি নামেই পরিচিত কুণ্ডুদের এই বাড়ি। গৃহকর্তা সুবোধ কুন্ডু আগেই প্রয়াত হয়েছেন। মা মিনতি কুন্ডুর (৭৫)সঙ্গে থাকতেন মেয়ে সুমনা কুন্ডু (৪১) । একমাত্র ছেলে দীর্ঘদিন ধরেই বাড়ির বাইরে থাকেন।
আরও পড়ুন:

ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানা এলাকার রামরাজাতলা শংকর মঠ সংলগ্ন নন্দীপাড়ায়। মৃতার নাম মিনতি কুন্ডু । তাঁর মেয়ে সুমনা কুন্ডু । মিনতিদেবী বিধবা। মেয়েকে নিয়ে এই বাড়িতে থাকতেন। পুলিশ জানিয়েছে, খুব সম্ভবত দিন দুয়েক আগেই মিনতিদেবীর মৃত্যু হয়।
তখন থেকেই মায়ের দেহ আগলে বসেছিলেন মেয়ে সুমনা। এরপর মঙ্গলবার সন্ধ্যায় পাড়া-প্রতিবেশীরাই দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। জগাছা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের অনুমান সুমনাদেবীর মানসিক সমস্যা রয়েছে। সে কারণেই এরকম ঘটনা। মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।আরও পড়ুন:

উল্লেখ্য ২০১৫-র ১০ জুন। রবিনসন স্ট্রিটের একটি বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয়েছিল ৭৭ বছরের এক ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ। সেই বাড়িতে গিয়ে পুলিশ জানতে পারে, মৃত ব্যক্তির ছেলে তাঁর দিদির কঙ্কালের সঙ্গে মাসের পর মাস ওই বাড়িতে রয়েছেন। দিদির কঙ্কালকে খেতেও দিতেন ভাই— পার্থ দে। ফের ২০২২ একই ঘটনার ছায়া দেখা গেল হাওড়ার রামরজতলার শঙ্করমঠে।