পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রতিশ্রুতি মতো এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে আজ বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার আন্দোলনকারীদের মধ্যে প্রতিবাদকারী একটি দল অভিষেকের সঙ্গে দেখা করতে যায়।

প্রতিবাদকারীদের প্রতিনিধিদের মধ্যে শহীদুল্লাহ বলেন, অভিষেকের সঙ্গে তাদের কথা হয়েছে। বৈঠক সম্পূর্ণ ইতিবাচক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অবস্থা বুঝেছেন, উনি আমাদের অবস্থা মানবিক দিক দিয়ে বিচারের আশ্বাস দিয়েছেন। ২০১৬ সালে নবম-দশম, একাদশ-দ্বাদশ মেধা তালিকায় প্রত্যেক পদপ্রার্থীর সকলের নিয়োগের আশ্বাস দিয়েছেন। তবে কিছু আইনি জটিলতা আছে। তাও উনি  একশো শতাংশ চেষ্টা করবেন বলে জানিয়েছেন।  যাতে সবাই নিয়োগ পায়।
কেউ যাতে বঞ্চিত না হয়, সেটা তারা দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

পরবর্তী বৈঠক আগামী ৮ আগস্ট হবে বলে জানান শহীদুল্লাহ। আজকে অভিষেকের সঙ্গে বৈঠকে্র পর শহীদুল্লাহ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক। এই বৈঠকে আমরা খুশি।

তবে আন্দোলন এখনও চালিয়ে যাবেন কিনা সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি শহীদুল্লাহ।