পুবের কলম,ওয়েবডেস্ক: ইসরাইলকে অস্ত্র পাঠানো বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রসহ দেশটির মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফিলিস্তিনের গাজায় ‘অনেক বেশিসংখ্যক মানুষের’ নিহত হওয়ার পটভূমিতে ইউরোপের ২৭ দেশের জোটের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল এ আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:
গত সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনীর অভিযান ‘অতি মাত্রায়’ গিয়ে ঠেকেছে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর এ মন্তব্যের প্রতি ইঙ্গিত করে বোরেল সোমবার বলেন, ‘আপনি যদি মনেই করেন যে অনেকসংখ্যক মানুষকে হত্যা করা হচ্ছে, তবে এত মানুষের হত্যা ঠেকাতে আপনার কম অস্ত্র সরবরাহ করা উচিত।’ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সাংবাদিক সম্মেলনে বোরেল এসব কথা বলেন।